চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু এশিয়ান গেমস

Share:

নিজস্ব প্রতিনিধি, হাংজু: আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল এশিয়ান গেমসের ১৯তম আসরের। শনিবার সন্ধ্যায় হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে এশিয়ার সর্ববৃহৎ গেমসের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি আর দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল আলোর রোশনাই। পরিবেশ দূষণ রুখতে এবারই উদ্বোধনী অনুষ্ঠানে রাখা হয়নি আতশবাজির প্রদর্শনী। যদিও তাতে উদ্বোধনী অনুষ্ঠানের জৌলুস এতটুকু কমেনি।

মার্চ পাস্টে তেরঙ্গা পতাকা হাতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জাতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং ও টোকিও অলিম্পিকে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। চিরাচরিত সংস্কৃতি আর ঐতিহ্য মেনেই শাড়ি পরেছিলেন লভলিনা। আর কুর্তা-পাঞ্জাবিতে সেজেছিলেন হরমনপ্রীত। জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে দুজনে ঢুকতেই ইন্ডিয়া, ইন্ডিয়া শ্লোগান দেন দর্শকাসনে থাকা ভারতীয় ক্রীড়াবিদরা।

এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও কয়েকদিন আগেই শুরু হয়েছে এশিয়ান গেমস। ক্রিকেট, ফুটবল, টেনিস-সহ একাধিক বিভাগের খেলা শুরু হয়েছে। এশিয়ার ৪৫ টি দেশের সাড়ে ১২ হাজারের মতো ক্রীড়াবিদ ৪৮১টি ইভেন্টসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে সামিল হচ্ছেন। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। গেমস সফল করতে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না চিনের কমিউনিআ্ট সরকার। দর্শকদের জন্য ৮৬টি নতুন বাস রুট চালু করা হয়েছে। বাড়তি মেট্রো পরিষেবাও চালু হয়েছে।

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে