সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির জন্মদিন। এই জন্মদিন তাঁর কাছে আরও গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বয়স যে শুধুই সংখ্যা, তা ফের একবার প্রমাণ করেছেন তিনি। খেলা দেখে খেউ বুঝতে পারবে না ফুটবলের বরপুত্র মেসি ৩৮ পেরিয়ে ৩৯ বছরে পা দিচ্ছেন। খেলা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিশ্বকাপ শিবিরে জন্মদিন কাটালেন আর্জেন্টাইন তারকা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানোর পরেরদিনই ৩৯তম জন্মদিনে সতীর্থদের সঙ্গে কেক কাটেন  তিনি ।  

কানসাস সিটিতে দলের ক্যাম্পে নিজের জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে গোলের রেকর্ড করার পর বুধবার (২৪ জুন) দলের হোটেলে সতীর্থদের সঙ্গে সাধারণ ভাবেই জন্মদিন পালন করেন। ছিল না কোনও রাজকীয় আয়োজন। আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা দুই সদস্য প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস ও গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনেরও একই দিনে ছিল জন্মদিন। তাঁদের সকলকে সঙ্গে নিয়েই কেক কাটার মুহূর্ত ভাগ করে নেন মেসি।

আরও পড়ুন: বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

জন্মদিনে আর্জেন্টাইন গণমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ফুটবল ও ব্যক্তিগত জীবনে তিনি ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন। বর্তমানে তাঁর একমাত্র প্রার্থনা হলো সুস্বাস্থ্য এবং যতদিন সম্ভব খেলা উপভোগ করা। অন্যদিকে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল জানিয়েছেন মেসির জন্য বিশেষ একটি সারপ্রাইজ রয়েছে। অনেকেই মনে করছেন আগামী ম্যাচে গ্যালারিভর্তি সমর্থকেরা তাঁকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানাতে পারেন। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব