৯০০ গোলের মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেসি, আর্জেন্টাইন তারকার কোচ যা বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভালো খেলার সঙ্গেই নিজের নামের সঙ্গে রেকর্ড যুক্ত করার ইচ্ছা সমস্ত খেলোয়াড়দেরই থাকে। যদি  কেউ তারকা খেলোয়াড় হন তাহলে তো আর কোনও কথাই নেই। ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় লিওনেল মেসি। ৯০০ টি গোল পূর্ণ করার জন্য মেসিকে করতে হবে আর একটি মাত্র গোল। আজ মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ক্যারিয়ারের ৮৯৯তম গোলটি করেছেন আর্জেন্টাইন মহাতারকা।  নতুন মাইলফলক অর্জনের অপেক্ষায় থাকা মেসিকে নিয়ে আবেগে ভাসলেন তাঁর কোচ হাভিয়ের মাসচেরানো।

আর একটি গোল করলে মেসি হবেন ৯০০ গোল করা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড়। এই মুহূর্তে ৯৬০ গোল নিয়ে তাঁর সামনে  রয়েছেন  ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইন্টার মায়ামির আজকের ম্যাচটি ডিসি ইউনাইটেডের মাঠে হওয়ার কথা ছিল। তবে  মেসিকে নিয়ে দর্শকদের উন্মাদনার কারণে  খেলা হয়েছে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন বাল্টিমোর এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে। ৭২, ০২৬ জন দর্শকের উপস্থিতিতে মেসি ম্যাচের ২৭তম মিনিটে বক্সে ঢুকে প্রথম স্পর্শেই  গোল করেন। 

আরও পড়ুন:  আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন নিউজিল্যান্ডের তারকা বোলার

মেসির কোচ কোচ হাভিয়ের মাসচেরানো তারকা ফুটবলার সঙ্গে   ৮ বছর বার্সেলোনার জার্সিতে খেলেছেন। এক যুগের বেশি জাতীয় দলে একসঙ্গ খেলেছেন । তবে এখন সতীর্থ থেকে এখন বদলেছে পরিচয়। ইন্টার মায়ামিতে তিনি মেসির কোচ। তিনি তাঁর একদা সতীর্থকে নিয়ে বলেছেন “আমি স্রেফ সুবিধাভোগী দর্শক, এর বেশি নই, কমও নই। তার গোলে আমার খুব একটা অবদান নেই। (খেলোয়াড়ি জীবনে) গোলে সহায়তার দিক থেকে ছিল না, এখন কোচ হিসেবেও নেই। তবে আমি সৌভাগ্যবান যে বেশির ভাগই বা অনেক গোলই দেখেছি খুব কাছ থেকে। আপনারদের চেয়ে অনেক কাছ থেকে দেখেছি এবং এটা অবশ্যই সৌভাগ্যের।” এর পরেই তিনি বলেন, “যে সংখ্যার কথা আপনি বলছেন (৯০০) এটা স্রেফ অলৌকিক এবং এজন্যই লিও একজন, তার মতো কেউ নেই।”

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’