টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর বাদে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার

টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বসেরার তকমা হাসিল করল দক্ষিণ আমেরিকার দলটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: টানটান উত্তেজনাময় রুদ্ধশ্বাসকর ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে দুই গোলে হারিয়ে ৩৬ বছর বাদে বিশ্বকাপ ঘরে তুলল আর্জেন্টিনা। রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টিতে ফ্রান্সের পক্ষে শট মিস করেন তিচুয়ামনি ও কোম্যান। আর্জেন্টিনার পক্ষে চতুর্থতম শট নিতে এসে বল জালে পাঠিয়ে বিশ্বকাপ জয় নিশ্চিত করেন মন্টিয়েল।

রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে ফাইনালের প্রথম মিনিট থেকেই কার্যত ছন্দে থাকা আর্জেন্টিনার খেলোয়াড়রা জাদু দেখাতে শুরু করেন। ২১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ফ্রান্সের বক্সে ঢোকার চেষ্টা করেন ডিমারিয়া। ওসমান দেম্বেলে পিছন থেকে তাঁকে ট্যাকল করতে গিয়ে ফেলে দেন। রেফারি সিমন মার্চিনিয়াক পেনাল্টির বাঁশি বাজান।  ফ্রান্সের গোলরক্ষক উগো লরিসকে ফাঁকি দিয়ে ডান দিক দিয়ে নেওয়া শটে গোল করেন মেসি। ৩৬ মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পান মেসি।  ফরাসি রক্ষণ ফাঁকা পেয়ে ডান প্রান্তে হুলিয়ান আলভারেজকে পাস বাড়ান। বাঁ প্রান্তে থাকা  ডি মারিয়াকে পাস বাড়ান আলভারেজ। ফ্রান্সের গোলকিপার লরিস এগিয়ে এলে ঠান্ডা মাথায় বল জালে গড়ান ডি মারিয়া।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানাতে থাকে। মেসি-ডি মারিয়া-আলভারেজদের আটকাতে হিমশিম খান ফ্রান্সের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৫৯ মিনিটে ফাঁকা গোল পেয়েও ফ্রান্সের জালে বল গলাতে পারেননি মেসি। ৬২ মিনিটে ফ্রান্সের ডি বক্সে ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন আলভারেজ। সামনে ছিলেন শুধু গোলরক্ষক লরিস। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল কাড়তে পারেননি তিনি। ফরাসি গোলরক্ষক দলের নিশ্চিত পতন রক্ষা করেন। আচমকাই ম্যাচে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৭৯ মিনিটের মাথায় ওতোমন্ডেকে ডি বক্সের মধ্যে ফেলে দেন আর্জেন্টিনার কোলা মুয়ানি। পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এক মিনিট বাদে ফের আর্জেন্টিনার জালে বল গড়িয়ে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপ্পে।

 

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি