‘কাতার বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই বেঞ্চে থাকবেন মেসি’

গত শুক্রবারই ড্রয়ের মাধ্যমে ঠিক করে ফেলা হয়েছে কোন দল কোন গ্রুপে খেলবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ড্র সম্পন্ন হয়ে গিয়েছে। নির্ধারিত হয়ে গিয়েছে আসন্ন কাতার বিশ্বকাপের সময় এবং সূচি। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই মধ্যপ্রাচ্যের এই দেশটি বসতে চলেছে পায়ে-পায়ে বিশ্বযুদ্ধের আসর। অর্থাৎ ফুটবল বিশ্বকাপের আসর। আগামী নভেম্বরের ২১ তারিখ থেকে শুরু হবে বিশ্বের অন্যতম এই মেগা টুর্নামেন্টটি। আর এটির ইতি ঘটবে ১৮ ডিসেম্বর। গত শুক্রবারই ড্রয়ের মাধ্যমে ঠিক করে ফেলা হয়েছে কোন দল কোন গ্রুপে খেলবে। যদিও বিশ্বকাপের তিন দল এখনও ঠিক হয়নি, খুব দ্রুত কোয়ালিফায়ারের ম্যাচগুলি থেকে ওই টিমগুলির জায়গা ভরাট হয়ে যাবে। 

এই বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো দেখা যাবে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলের মহাতারকাদের। কারণ, দু’জনেরই যা বয়স তাতে হয়তো আর বেশিদিন খেলা সম্ভব হবে না। তাই এলএম টেন এবং সিআর সেভেনের ফ্যানরা চান এবারের বিশ্বকাপে এই দুই কিংবদন্তি ফুটবলার বিশেষ কিছু করে দেখাক। তবে বিশ্বকাপে কিছু করা তো দূরের কথা লিওনেল মেসি নাকি বেশিরভাগ ম্যাচে বেঞ্চে বসেই কাটাবেন। খেললেও নাকি পরিবর্ত হিসেবে নেমে ১০ থেকে ১৫ মিনিটের বেশি নয়। এমনটাই দাবি করলেন পোল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্টোনি পিয়েনিজেক। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘মেসি এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। যদি ওর বয়স ৫-৬ বছর কম হত তাহলে বিষয়টা জমতো বেশ। তাই কয়েক বছর আগে মেসি যা ছিল সেটা এখন আর নেই। এবার দেখার বিষয় হল এবারের বিশ্বকাপে সে কোন দায়িত্ব পাল করে’।

সেই সঙ্গে অ্যান্টোনি আরও জানান, ‘মেসির বর্তমান অবস্থা বিচার-বিবেচনা করে হয়তো কোচ ওকে বেঞ্চে রাখতে পারে। ও এখন সুইডেনের ইব্রাহিমোবিচের মতো হয়ে যেতে পারে। পরিবর্ত হিসেবে নেমে ১০ থেকে ১৫ মিনিট খেলার মতো। আর পিএসজি-র হয়েও মেসির পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তাই টিম ম্যানেজমেন্ট চিন্তা-ভাবনা করবেই।’ আসন্ন বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ড।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার