চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভূমিকম্পে নয়,মেসির ফর্মে কেঁপে উঠল হন্ডুরাসের মাঠ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : সদ্যই উত্তর হন্ডুরাসে আঘাত হেনেছে ভূমিকম্প।রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৭.৬, যা ওই অঞ্চলে সর্বশেষ ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এমন প্রতিকূল পরিস্থিতিতে হন্ডুরাসেই প্রাক-মৌসুম ম্যাচ খেলতে গিয়েছিলেন মেসি।ভূমিকম্পে থরহরি কম্প হওয়ার অবস্থা সকলের।সেখানে মাঠ কাঁপল। তবে ভূমিকম্পের জন্য নয়।মাঠ কাঁপাল খোদ মেসি।নিজেও গোল করলেন এবং সতীর্থদের দিয়ে গোল করালেন।

তীব্র ভূমিকম্পের দুই ঘণ্টা পর সুনামির আশঙ্কা করেছিল মার্কিন সংস্থাটি। ইন্টার মায়ামির ম্যাচও ছিল কাছাকাছি সময়ে, রাত ৮ টার দিকে।তবে ম্যাচ বাতিলের কোনো পরিস্থিতি তৈরি হয় নি।তাই মন দিয়ে খেলেছে ইন্টার মায়ামির প্লেয়াররা।

এই নিয়ে ইন্টার মায়ামির সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো জানিয়েছেন, ‘স্টেডিয়ামের আশপাশে কোনো কিছুই অনুভব হয়নি।’ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে। সেখানে ভূমিকম্পের কোনো প্রভাব ছিল না।

এই ম্যাচে অলিম্পিয়াকে মেসি-সুয়ারেজের মায়ামির চাপে পড়তে হয়েছে। দলটি মায়ামির কাছে হেরে গেছে ৫-০ গোলে। মেসি–সুয়ারেজ দুজনই একটি করে গোল করেছেন। মেসি গোলে সহায়তা করেছেন আরও দুটি।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ