Copa America : পেনাল্টি মিস করে নিজের ওপরই বিরক্ত মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইকুয়েডরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পেনাল্টি শট মিস করেছেন লিওনেল মেসি। শট মিস করে নিজের আক্ষেপ চেপে রাখেননি এল এন টেন। সেইসঙ্গে তিনি চোট থেকে সেরে উঠে পরের ম্যাচের জন্য প্রস্তুত, সেই কথাও জানাতে ভোলেননি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

এদিন ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে কিছুটা নিষ্প্রভই লেগেছে মেসিকে। পুরো ৯০ মিনিটের ম্যাচে মেসিকে গোল পায়ে নিতে দেখা গিয়েছে ২৭ বার। তবে ম্যাচ শুরুর ৩৬ মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজের গোলের পিছনে মেসির হাত ছিল। চোট থেকে সেরে ওঠার পর এটাই ছিল আর্জেন্টাইন তারকার প্রথম ম্যাচ। ফলে চোটের প্রভাব যে তাঁর খেলার ওপর ছিল, সেই কথা অকাপটে জানান মেসি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এখন আমি ঠিক আছি। কোনও অস্বস্তি নেই। তবে ফের চোট লাগার ভয়ে ছিলাম। কোচ জিজ্ঞাসা করেছিল, আমি খেলতে প্রস্তুত কিনা। আমি হ্যা বলেছি।‘

একইসঙ্গে মেসি পেন্টালি শট মিস করার আক্ষেপও চেপে রাখেননি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। এই কিকটা নিয়ে দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। তবে এই কিকটাকে অনুশীলন করা হয়নি। আমি চেষ্টা করেছিলাম, বলটা আস্তে মারতে। কিন্তু বলটা উঁচুতে উঠে গেল।‘ পাশাপাশি এদিন ফের এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসা শোনা যায় মেসির মুখে। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি জানতাম, এই সময়ে দিবু ভালো খেলবে। আসলে গোলবারের নীচে থাকলে ও অন্যরকম হয়ে ওঠে।‘

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক