Loading live market data...
Loading active stocks...
Connecting...

জল্পনার অবসান, ইকুয়েডরের বিরুদ্ধে খেলবেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার আসর। তার আগে ইকুয়েডরের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামার আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি জানান, ‘মানুষ মেসিকে এই ম্যাচে দেখতে পাবে। কিছুটা সময়ের জন্য হলেও খেলবে। তবে মেসি ৩০ মিনিটের জন্য খেলবে নাকি ৬০ মিনিটের জন্য খেলতে নামবে, সেটা অবশ্য নিশ্চিত নয়। ও যে মাঠে খেলতে নামবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।‘

উল্লেখ্য, মেসি ইকুয়েডরের বিরুদ্ধে নামবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মেসির খেলার বিষয়টি জানিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। ২০২৩ সালের ১২ অক্টোবর শেষ বার আর্জেন্টিনার হয়ে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবারে কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচ খেলবে মেসিরা। উদ্বোধনী ম্যাচে কানাডার বিরুদ্ধে নামবে তারা। তার আগে ইকুয়েডরের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?