জার্সিতে লাথি, মেসিকে হুমকি মেক্সিকোর বক্সারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জার্সি গড়াগড়ির ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিপদ বাড়ল মেসির। মেক্সিকোর বক্সার সাউল অ্যালভারেজ আর্জেন্তিনার এই সুপার স্টারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আর্জেন্তিনা-মেক্সোকির ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে মেসি পা দিয়ে মেক্সিকোর জার্সিতে লাথি মারছেন। বেশ কয়েকবার জার্সির ওপর দাঁড়িয়ে লাফিয়েছেন।

সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ওই দৃশ্য দেখে বক্সার সাউল অ্যালভারেজ রীতিমতো অসন্তুষ্ট। ভিডিয়োটি তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। লেখেন – ভিডিয়োটি ভালো করে দেখুন। কী দেখছেন? ভিডিয়োতে দেখা গিয়েছে মেসিকে। আর ওর পায়ের দিকে ভালো করে তাকান। পায়ের তলায় রয়েছে আমাদের জার্সি এবং পতাকা। আর্জেন্তিনাকেও যেমন ভালোবাসী, ভালোবাসী মেক্সিকোকেও। আমার আর্জেন্তিনার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সব কিছু অভিযোগ মেসির বিরুদ্ধে। এটুকু বলতে পারি, মেসির কপাল ভালো যে ঘটনাস্থলে আমি ছিলাম না। থাকলে বুঝিয়ে দিতাম।

তবে কী করে মেক্সিকোর জার্সি মাটিতে পড়ে গেল, জার্সি কার সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে মার্কার খবর অনুসারে, ওই জার্সি আগে থেকেই মাটিতে পড়ে ছিল। কোনওভাবে তা মেসির পায়ের সঙ্গে জড়িয়ে যায়। তবে বক্সারে চোখে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। আর মেসি তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। উল্লেখ করা যেতে পারে, এবারের বিশ্বকাপে একাধিক অঘটন ঘটেছে। তারকা ফুটবল দলকে হারতে হয়েছে অপেক্ষাকৃত আন্ডারডগের কাছে। সেই হার দেখে বিস্মিত ফুটবলপ্রেমিরা। 

আরও পড়ুন আর্জেন্তিনার স্কোয়াড বদলের ইঙ্গিত কোচের

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল