ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের মঞ্চে ৪৮ বছর আগের হারের মধূর প্রতিশোধ নিল স্পেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারজাবাল। বাকি গোলটি ডিফেন্ডার পেদ্রো পোরোর। অসাধারণ খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লামিনে ইয়ামাল।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। যদিও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন স্প্যানিশ খেলোয়াড়রা। পেদ্রি, রদ্রি ও দানি ওলমোর ছোট ছোট পাসে মাঝমাঠ দখলে চলে যায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের দখলে। একের পর এক আক্রমণ শানাতে শুরু করেন মার্ক কুকুয়েরা-মিকেল ওইয়ারজাবালরা। কিন্তু অস্ট্রিয়ার গোল পোস্টের নিচে বাধার পাহাড় হয়ে দাঁড়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।  ২৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে অস্ট্রিয়ার জাল কাঁপান স্পেনের মার্ক কুকুয়েরা। গোলের আনন্দে উ‍ৎসব শুরু করে দেন স্প্যানিশরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ভার (ভিএআর) দেখে গোল বাতিল করেন রেফারি। তাঁর বক্তব্য, কর্নার থেকে বল আসার সময় স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারকে ফাউল করেছিলেন। গোল বাতিল হওয়ার পরে আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ম্যাচের ৩৬ মিনিটে মার্ক কুকুয়েরার পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মিকেল ওইয়ারজাবাল। চলতি বিশ্বকাপে এটি স্প্যানিশ ফরোয়ার্ডের তৃতীয় গোল।  বিরতির আগেই ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল স্প্যানিশদের কাছে। আলেক্স বায়েনার দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বলে লামিনে ইয়ামালের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আলেক্সান্ডার শ্লাগার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইউরো চ্যাম্পিয়নরা।

বিরতির পর ব্যবধান বাড়াতে ঝাঁপিয়ে পড়েন স্পেনের খেলোয়াড়রা। নিজেদের মধ্যে কখনও লম্বা পাস, কখনও ছোট পাস খেলে কার্যত অস্ট্রিয়ার খেলোয়াড়দের তুর্কি নাচন নাচিয়েছেন। ৬৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে বায়েনার বাড়ানো দারুণ ক্রসে পেছন থেকে উঠে এসে জোরাল হেডে অস্ট্রিয়ার জাল কাঁপান পেদ্রো পোরো। স্পেনের জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। ম্যাচ যখন প্রায় শেষ লগ্নে ঠিক তখনই ৮৯ মিনিটে কুকুরেয়ার অসাধারণ থ্রু পাসে একা গোলরক্ষকের সামনে পৌঁছে যান ওইয়ারজাবাল। কোনও ভুল না করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে শেষ ষোলোর ছাড়পত্র পেয়ে যান লা ফুয়েন্তের শিষ্যরা।  এদিন অস্ট্রিয়ার বিরুদ্ধে বল দখলে রাখা, সুযোগ সৃষ্টি, আক্রমণের বৈচিত্র্যের মাধ্যমে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে স্প্যানিশরা।

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?