আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে জঙ্গি নাশকতার ছক

বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা দুই জঙ্গিকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার থেকে শুরু হয়ে যাবে আইপিএল। করোনার কথা মাথায় রেখে এবারের টুর্নামেন্ট পুরোটাই হবে মহারাষ্ট্রে। জনপ্রিয় এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচের আগেই জঙ্গি নাশকতার ছক। বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানা গিয়েছে, টিম হোটেল থেকে স্টেডিয়াম যাওয়ার পথে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। সেই খবর পেয়েই জঙ্গি দমন শাখা অপারেশন শুরু করে দেয়। 

যদিও এখনও পর্যন্ত ধৃত দুই জঙ্গির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে টিম হোটেলগুলিতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আর হোটেল এবং স্টেডিয়ামগুলির কাছে কোনও সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই তল্লাশি করা হচ্ছে। জানা গিয়েছে, প্রতিটি ম্যাচে বিশেষ নিরাপত্তারক্ষীদের আড়ালেই স্টেডিয়ামে প্রবেশ করবেন সব দলের ক্রিকেটাররা। 

এছাড়া বোম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং অতিরিক্ত পুলিশবাহিনী সকলকেই তৈরি থাকতে বলা হয়েছে। জঙ্গিদের নাশকতার ছক বানচাল করেই আইপিএলকে সুষ্ঠুভাবে পরিচালনা করাই হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের প্রধান লক্ষ্য। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার