মিনি ডার্বিতে ঝড় মোহনবাগানের, রবসন-ম্যাকলারেনের দাপটে পরাস্ত মহমেডান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গন-এ মিনি ডার্বির উত্তাপ যেন ছাপিয়ে গেল শীতের আবহাওয়াকেও। নিজেদের হোম ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মহমেডান স্পোর্টিং ক্লাব-এর। গ্যালারিজুড়ে সবুজ-মেরুন সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

বিশাল কাইথ, অময় রানওয়াডে, অনিরুদ্ধ থাপা, রবসন, মনবীর সিং, অ্যালবার্তো রদ্রিগেস, দীপক টাংরি, টেকচাম অভিষেক সিং, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং আপুইয়াকে নিয়ে শক্তিশালী একাদশ সাজান কোচ হুয়ান ফেরান্দো লোবেরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। প্রথম পাঁচ মিনিটে একাধিকবার মহমেডান রক্ষণে চাপ তৈরি হয়। কিন্তু প্রতিবারই দুরন্ত সেভ করে দলকে বাঁচান মহমেডানের গোলকিপার শুভজিত।

নেই কামান, নেই গোলা নেই বারুদও তার পাশাপাশি নেই কোনও স্পন্সরও তাও খেলার বিপরীতে গিয়ে ১১ মিনিটের মাথায় চমকে দেয় মহমেডান। লালথানকিমার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সবুজ-মেরুন গ্যালারি। তবে সেই নিরাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

২২ মিনিটে রবসনের নিখুঁত ফিনিশে সমতা ফেরায় মোহনবাগান। আক্রমণের ধার বাড়িয়ে ২৭ মিনিটে আবারও জালের দেখা পান রবসন, দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। মিডফিল্ড থেকে আক্রমণে ওঠার সময় তার গতি ও পজিশনিং ছিল নজরকাড়া। ৩৭ মিনিটে জেমি ম্যাকলারেনের ক্লিন ফিনিশে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। মহমেডান রক্ষণ তখন কার্যত দিশেহারা। আক্রমণের পর আক্রমণে চাপে পড়ে তারা।

এরপরই ৩৮ মিনিটে কৌশলগত বদল আনেন কোচ লোবেরা। দুই গোল করা রবসনকে তুলে নিয়ে তার জায়গায় ফরোয়ার্ড ডিমিকে মাঠে নামান তিনি। ম্যাচের বাকি সময়ে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে গ্যালারিতে শুরু হয় নতুন জল্পনা।

যুবভারতীর আলোয় প্রথমার্ধের দাপট দ্বিতীয়ার্ধে আরও বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বিরতির পর মাঠে নেমেই আক্রমণের গতি ও ধার দুটোই বাড়িয়ে দেয় সবুজ-মেরুন ব্রিগেড। বল দখল, উইং প্লে ও দ্রুত পাসিংয়ে কার্যত চাপে ফেলে দেয় মহমেডান স্পোর্টিং ক্লাব-কে।

৫৮ মিনিটের মাথায় কৌশলগত বদল আনেন কোচ লোবেরা। মাঠে নামানো হয় লিস্টন ও থমাসকে। বদলের পরই আক্রমণে নতুন গতি আসে। ৬২ মিনিটে মনবীর সিংয়ের পা থেকে বল জড়িয়ে যায় জালে। নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। গ্যালারিতে তখন উৎসবের আবহ। ৬৪ মিনিটে আক্রমণাত্মক খেলতে গিয়ে হলুদ কার্ড দেখেন দেব। তবে তাতে ম্যাচের রাশ একচুলও আলগা হয়নি মোহনবাগানের হাত থেকে।

৭০ মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্ত। প্রায় মাঝমাঠ থেকে ম্যাকলারেনের হেডে নিখুঁত বল পেয়ে ডিমি দুর্দান্ত ফিনিশে জালে জড়িয়ে দেন পঞ্চম গোল। স্কোরলাইন ৫-১। গোলটি নিঃসন্দেহে এদিনের সেরা—গতি, নিখুঁততা ও কৌশলের অনবদ্য মিশেল। মিনি ডার্বির মঞ্চে এদিন শুরু থেকেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে মোহনবাগান বুঝিয়ে দিল—শুধু নামেই নয়, পারফরম্যান্সেও তারা বড় দল।

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭