অন্নপূর্ণা অভিযানে গিয়ে নিখোঁজ বলজিৎকে উদ্ধার করল উদ্ধারকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণা শৃঙ্গ আরোহণ করতে গিয়েই নিখোঁজ হয়েছিলেন হিমাচল প্রদেশের মহিলা পর্বতারোহী বলজিৎ কাউর। সামিট ক্যাম্পের কাছ থেকেই বলজিৎ নিখোঁজ বলজিৎকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বলজিৎ নিখোঁজ হওয়ার ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে পায়োনিয়ার অ্যাডভাঞ্চারের পক্ষ থেকে পাসাং শেরপা বলেন সংবাদমাধ্যমের কাছে জানান, বলজিৎ অক্সিজেন ছাড়াই এই অভিযান করছিলেন। তারপরই ক্যাম্প ফোর-এর কাছে এসে সে নিখোঁজ হয়ে যান। ইতিমধ্যেই উদ্ধারকারী দল বলজিৎ-এর সন্ধান পেয়েছে এবং তাঁকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অধিক উচ্চতার এইসব শৃঙ্গে অভিযানের বিপদ যে কোনও সময় আসতে পারে, তাই উদ্ধারকারী দলকে সবসময়ই তৈরি থাকতে হয়। বলজিৎ-এর নিখোঁজ হওয়ার খবর রেডিও মারফত নীচে শেরাপাদের সাহায্যের জন্য জানান বলজিৎতের সঙ্গে থাকা শেরপারা।

আরও জানতে পড়ুন: নির্বাচনের জন্য সূচি পরিবর্তন আইপিএল-এর

বলজিৎ-এর শেরপার জিপিএস থেকে যে টুকু জানা যাচ্ছে, তাতে বলজিৎ খুব সম্ভবত নিখোঁজ হয়েছেন ৭, ৩৭৫ মিটার অর্থাৎ ২৪১৯৩ফিট উচ্চতায়। ঘটনাটি ঘটে গত সোমবার। এই খবর পাওয়া মাত্রই বলজিৎ-এর খোঁজে হেলিকপ্টারে সন্ধান চালানো হয় এবং মঙ্গলবার  দুপুরে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।  বলজিৎ গত বছর এক অনন্য নজির গড়েছিলেন।  প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোনও শেরপা ছাড়াই তিনি  ৮,০০০ মিটারের অধিক শৃঙ্গ জয় করেছিলেন।

উল্লেখ্য, অন্নপূর্ণা অভিযানে গিয়ে শুধু বলজিৎই নন, নিখোঁজ হয়েছেন আরও এক ভারতীয় পর্বতারোহী। তাঁর নাম অনুরাগ মালু। তিনি রাজস্থানের কিষাণগড় এলাকার বাসিন্দা। সূত্র মারফত জানা যাচ্ছে অনুরাগ নিখোঁজ হয়েছেন ক্যাম্প ৩-র আশেপাশের অঞ্চল থেকে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ৬,০০০ মিটার উচ্চতায় ক্যাম্প ফোর-এর কাছাকাছি অঞ্চলে বরফের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়েন অনুরাগ। সেভেন সামিট ট্রেকের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, আরও একজনের মৃত্যু হয়েছে অন্নপূর্ণা অভিযানে এসে। তিনি হলেন নোয়েল হানা। আয়ারল্যান্ডের এই পর্বতারোহী যিনি প্রথম আইরিশ পর্বতারোহী হিসেবে কারাকোরামের শৃঙ্গ জয় করেছিলেন। তিনি অন্নপূর্ণা অভিযানে এসে গত সোমবার রাতে স্বাশকষ্ট জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দেহও বেস ক্যাম্পে নামিয়ে আনা হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের