বিশ্বকাপে নিউজিল্যান্ডের সামনে আত্মসমর্পণ মিতালি, হরমনপ্রীতদের

চলতি ওয়ান ডে বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি ওয়ান ডে বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়োজক নিউজিল্যান্ডের কাছে গো-হারা হারতে হল মিতালি রাজ অ্যান্ড কোম্পানিকে। কিউয়িদের কাছে ৬২ রানে পরাজিত হল দেশের প্রমীলাবাহিনী। মূলত ব্যাটিং ব্যর্থতার জেরেই বৃহস্পতিবার ডুবতে হল টিম ইন্ডিয়াকে। অধিনায়ক মিতালি (৩১) এবং হরমনপ্রীত (৭১) চেষ্টা করলেও দলকে জয়ের দোর গোড়ায় নিয়ে যেতে পারেননি। টপ অর্ডার ব্যাটসম্যানদের রান না পাওয়াটা ভারতের হারের একটা বড় কারণ হয়ে ওঠে। ৪৬.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়ে যায় ওমেন ইন ব্লু। 

পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ডের সামনে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারত। ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই ঝুলনদের থেকে কিউয়িদের পারফরম্যান্স নজর কাড়া ছিল। তাই হেরেই সন্তুষ্ট থাকতে হল টিম ইন্ডিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তাই ভারতকে হারানো জন্য বদ্ধপরিকর হয়েছিল কিউয়ি শিবির। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬০ রান তোলে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন পূজা বস্ত্রাকার। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ভারতীয় দল।২০০ রানের গণ্ডিও পার করতে পারেনি তারা। ১৯৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। সর্বাধিক ৭১ রানের লড়াকু ইনিংস খেলেন অরবিন্দ কেজরিওয়াল। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার