IPL 2022: করোনায় আক্রান্ত মিচেল হাসপাতালে, বাকিদেরও পরীক্ষার সিদ্ধান্ত

বুধবারের ম্যাচ হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিবিরে প্রথমে করোনায় আক্রান্ত হন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। তাঁর কাছে রিহ্যাব করছিলেন মিশেল মার্শ। এবার করোনা জড়িয়ে ধরল তাঁকেও। দলে মোট চারজন কোভিডে আক্রান্ত। অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কোয়াডের বাকি সদস্যদেরও আরও একবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবার পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে।

মার্শ ছাড়াও করোনায় আক্রান্ত মার্শ ছাড়াও, ডিসির সোশ্যাল মিডিয়া টিমের একজন সদস্য এবং তিনজন হোটেল স্টাফ সদস্যও ইতিবাচক। সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় অবশ্য দিল্লির বাকি প্লেয়ারদের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে।কিন্তু একসঙ্গে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় স্কোয়াডের বাকি সদস্যদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রিপোর্ট কী আসে, তা নিয়ে চিন্তায় সকলেই। দলের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন আইপিএল-য়ের কর্তারা। দলের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হওয়া মুম্বই থেকে পুণে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবারের ম্যাচ হবে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।
এদিকে হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক পদস্থকর্তা জানিয়েছেন, মার্শের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট প্রথমে নেগেটিভ আসে। সন্দেহ হওয়া দ্বিতীয়বার তাঁর করোনা পরীক্ষা করা হয়। দ্বিতীয়দফায় রিপোর্ট পজিটিভ আসে।
গত বছরের ঘটনার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। এই ধরনের প্রাদুর্ভাব যাতে না ঘটে, তার জন্য টুর্নামেন্টের পুরো লিগ পর্ব মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে হচ্ছে। তবুও শেষরক্ষা হল না।

আরও পড়ুন হারের হতাশা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া দিল্লি ও বেঙ্গালুরু

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১