‘সাহস থাকলে……’, সানিয়া মির্জাকে বিয়ে করছেন, গুঞ্জনে মুখ খুললেন মোহাম্মদ সামি

তিনি এই ধরনের খবর অনলাইনে প্রচারের জন্য দায়ী ব্যক্তিদের তুলোধনা করেছেন। পাশাপাশি তিনি লোকেদের সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনবরত গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের প্রথমেই পাকিস্তানি নায়িকা সানা জাভেদের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। যিনি ২০১০ সালে ভালবেসেই ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি পুত্রসন্তানও আছে। গতবছর থেকেই গুঞ্জন চলছিল যে, শোয়েব-সানিয়া আলাদা হয়ে হয়েছেন, তাঁরা আর একসঙ্গে থাকেন না। যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছিলেন না। অবশেষে বছরের শুরুতে সানা জাভেদকে বিয়ে করার খবর দিয়ে বোমা ফাটান শোয়েব। এদিকে আবার শোয়েবের বিয়ের খবরে চারিদিকে ছড়িয়ে পড়তেই সানিয়াকে নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। খুব শীঘ্রই নাকি ভারতীয় ক্রিকেট টিমের ফার্স্ট বোলার মহম্মদ শামিকে নাকি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা। তবে বিষয়টি সত্যতা এখনও যাচাই করা হয়নি। কিন্তু এই নিয়ে নেটদুনিয়ায় অবিরত মেমে ভাইরাল হয়েই চলেছে। সানিয়ার তরফ থেকেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এবার সানিয়াকে বিয়ে করার নিয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি।

সম্প্রতি ইউটিউবে শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি কথোপকথনে, শামিকে গুজব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি এই ধরনের খবর অনলাইনে প্রচারের জন্য দায়ী ব্যক্তিদের তুলোধনা করেছেন। পাশাপাশি তিনি লোকেদের সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যা ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেন, “আমি সবাইকে সোশ্যাল মিডিয়ার প্রতি দায়িত্বশীল হতে এবং এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, ‘এটা অদ্ভুত এবং মজার জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। কিন্তু কি করা যাবে? আমি যদি আমার ফোন খুলি তাহলে আমি সেই মেমগুলো দেখতে পাই। কিন্তু আমি শুধু বলতে চাই যে আমি মনে করি মেমস মজা করার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু যদি সেগুলি কারও জীবনের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে আপনাকে অবশ্যই এটি সম্পর্কে ভাবতে হবে। তবে আমি একটা কথা বলতে চাই- আপনার যদি ভেরিফাইড পেজ থেকে এই সব কথা বলার সাহস থাকে, তাহলে আমি উত্তর দেব। সফলতা অর্জনের চেষ্টা করুন, মানুষকে সাহায্য করুন এবং নিজেকে আপগ্রেড করুন তাহলে আমি বিশ্বাস করব আপনি একজন ভালো মানুষ।”

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার