মাসিক ৪ লক্ষ টাকাও যথেষ্ট নয়! আরও বেশি খোরপোশ চেয়ে সুপ্রিমকোর্টে শামির স্ত্রী হাসিন জাহান

চোট পেয়ে বহুদিন ধরেই মাঠের বাইরে ভারতীয় পেসার মহম্মদ শামি। ভাল পারফরম্যান্স দিলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দলে ঠাঁই হয়নি শামির।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চোট পেয়ে বহুদিন ধরেই মাঠের বাইরে ভারতীয় পেসার মহম্মদ শামি। ভাল পারফরম্যান্স দিলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দলে ঠাঁই হয়নি শামির। তাঁর জায়গায় দলে ঠাঁই হয়েছে আকাশদীপ এবং ঋষভ পন্থ। এদিকে বহুদিন ধরেই ব্যক্তিগত কারণে আইনি ঝামেলায় জড়িয়ে রয়েছেন শামি। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে তাঁর। মহম্মদ শামির বিরুদ্ধে যৌতুক নির্যাতন এবং ভরণপোষণের দাবি তুলে প্রথমে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শামির স্ত্রী হাসিন। কিন্তু মামলার রায়ে, শামিকে প্রতি মাসে ১.৫ লক্ষ টাকা এবং তাঁদের মেয়ের যত্নের জন্য ২.৫ লক্ষ টাকা দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু মেয়েকে মানুষ করার জন্যে এই টাকা যথেষ্ট নয় বলে দাবি করে কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ জানান হাসিন।এবং তিনি সুপ্রিমকোর্টে দ্বারস্থ হন। এবার সুপ্রিম কোর্ট থেকে নোটিশ ধরাল শামিকে। বোঝাই যাচ্ছে, এবার বড়সড় ঝামেলায় পড়তে চলেছেন শামি।

হাসিনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট এখন পশ্চিমবঙ্গ সরকার এবং শামি উভয়কেই চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। এই সময়ের পরে বিষয়টি শুনানির জন্য নির্ধারিত হয়েছে। জাহান এবং শামির এই লড়াই দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু এবার হাসিনের আবেদনের ভিত্তিতে এই মামলার দ্রুত অগ্রগতি চাইছে সুপ্রিমকোর্ট। যদিও ক্রিকেটার নিজের এবং তার সন্তানের জন্য উচ্চতর আর্থিক সংস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। শামি এবং হাসিন জাহান ২০১৮ সাল থেকে আইনি এবং ব্যক্তিগত বিরোধে জড়ত। পারিবারিক নির্যাতন, যৌতুক হয়রানি এবং ভরণপোষণ নিয়ে দীর্ঘ লড়াই চলছে তাঁদের মধ্যে।

এমনকী হাসিনের এই অভিযোগের ফলে শামির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে, যার মধ্যে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) শামিকে ফিক্সিংয়ের অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, দম্পতির মধ্যে ব্যক্তিগত এবং আইনি সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। একটি সাক্ষাৎকারে শামিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি জাহানের সঙ্গে তার বিবাহের জন্য অনুশোচনা করেন? জবাবে ভারতীয় পেসার বলেছিলেন, “এটা ছেড়ে দিন। আমি কখনও অতীতের জন্য অনুশোচনা করি না। যা চলে গেছে তা চলে গেছে। আমি কাউকে দোষ দিতে চাই না, এমনকি নিজেকেও। আমি আমার ক্রিকেটের উপর মনোযোগ দিতে চাই। আমার এই বিতর্কের প্রয়োজন নেই।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে