হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের

Share:

নিজস্ব প্রতিনিধি :  হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মোহনবাগান। কলিঙ্গ সুপার কাপে হায়দরাবাদকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। পেনাল্টিতে গোল করে দলকে জয় এনে দিলেন পেত্রাতোস।

ম্যাচ শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে মোহনবাগান। পাল্টা আক্রমণ করে হায়দরাবাদের খেলোয়াড়ও। সাত মিনিটের মাথায় গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেয় লালচুংনানগঙ্গা ছাঙতে। বাগান ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে জালে বল গড়াতে সমর্থ হয় লালচুংনানগঙ্গা। এরপর মোহনবাগানের ওপর চাপ বাড়াতে শুরু করে হায়দরাবাদের স্ট্রাইকাররা। তবে রক্ষণাত্মক ফুটবলে আটকে থাকেনি মোহনবাগান। পাল্টা আক্রমণে যায় মোহনবাগানের স্ট্রাইকাররা। ২৩ মিনিটের মাথায় পেত্রাতোস গোল করার সুবর্ন সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে পারেনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল হায়দরাবাদ এফ সি। দ্বিতীয়ার্ধে অবশ্য হাল ছেড়ে দেননি মোহনবাগানের খেলোয়াড়রা। বল দখলে রাখার লড়াইতে কিছুটা হলেও এগিয়ে ছিল সবুজ-মেরুনের খেলোয়াড়রা। মোহনবাগান আক্রমনাত্মক ফুটবল চালিয়ে গেলেও হায়দরাবাদের ডিফেন্স লাই আপকে ভাঙতে পারছিল না। ৮৩ মিনিটের মাথায় একটি অঘটন ঘটে যায়। দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় হায়দরাবাদের অধিনায়ক নিম দোরজিকে। এরপর দশ জনে নেমে যাওয়ায় কিছুটা রক্ষণ আলদা হয়ে যায় হায়দরাবাদের। সেইসময় ডিফেন্ডার জেরমি আত্মঘাতী গোল করে বসেন। নিজের গোলেই বল জড়িয়ে দেন। ফলে ফলাফল ১-১ হয়ে যায়। এরপর ম্যাচের ঠিক শেষ লগ্নে ৮৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি শট পেয়ে সেই সুযোগ কাজে লাগাতে ভোলেনি সবুজ-মেরুন ব্রিগেড। পেত্রোতোসের গোলে এই প্রথমবার এগিয়ে যান মোহনবাগান। এরপর ম্যাচ শেষ হতে আরও সাত মিনিট বাকি ছিল। কিন্তু হায়দরাবাদ এফ সি সমতায় ফিরতে পারেনি।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ