AFC Cup: আই লিগ চ্যাম্পিয়নদের কাছে হার এটিকে মোহনবাগানের

কেরলের দল গোকুলাম এফসির কাছে ৪-২ ব্যবধানে হেরে গেল রয় কৃষ্ণ অ্যান্ড কোম্পানি। 

Share:

নিজস্ব প্রতিনিধি: না, আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে পেরে উঠল না আইএসএলের অন্যতম দল এটিকে মোহনবাগান। কেরলের দল গোকুলাম এফসির লকাছে ৪-২ ব্যবধানে হেরে গেল রয় কৃষ্ণ অ্যান্ড কোম্পানি। পূর্ণ শক্তির দল নিয়েও পেরে উঠল না সবুজ-মেরুন শিবির। স্প্যানিশ ডিফেন্ডার তিরি চোট পেয়ে ৩৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর পরিবর্তে মাঠে আসেন আশুতোষ মেহেতা। তবে তিরির বেরিয়ে যাওয়াটাই যেন একটা বড় দুর্বল দিক হয়ে উঠল তিনবারের আইএসএল চ্যাম্পিয়নদের জন্য। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে আর বাঁচতে পারল না ফেরান্দোর শিষ্যরা। সব মিলিয়ে আই লিগ চ্যাম্পিয়নদের কাছে ৪ গোল হজম করতে হল তাদের। বুধবার বিকেলে রীতিমতো জঘন্য ফুটবল উপহার দিলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। 

২০১৯ সালের ডুরান্ড কাপ ফাইনালের পর আরও একবার মোহনবাগানকে পরাজিত করত সক্ষম হল গোকুলাম। জোড়া গোল করে ম্যাচের সেরা হলেন লুকা। বাকি দুই গোলের মধ্যে একটি এল রিশাদ আর একটি এল জিতিনের পা থেকে। পরিবর্ত হিসেবে মাঠে নেমে নির্ধারিত সময়ের এক মিনিট আগে এটিকে মোহনবাগানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি। 

গোটা ম্যাচে একবারের জন্যও গোকুলামকে পিছনে ফেলতে পারেনি মেরিনার্স। ৫৩ মিনিটে কর্ণার থেকে প্রীতম কোটাল এবং ৮০ মিনিটের মাথায় লিস্টন কোলাসো গোল না করলে হয়তো ৪-০ ব্যবধানে লজ্জার হার হারতে হত গোষ্টপাল সরণির ক্লাবটিকে আর গোকুলামের কাছে। এই হারের ফলে চলতি এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল সবুজ-মেরুন। আগামী শনিবার বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবে ফেরান্দোর ছেলেরা। আর ওই ম্যাচ না জিতলে ছিটকে এএফসি কাপ থেকে ছিটকে যাবে এটিকে মোহনবাগান ব্রিগেড।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের