Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহমেডানের সঙ্গে ড্র করে কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: মহমেডানের সঙ্গে ড্র করে এক ম্যাচ বাকি থাকতেই কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে গোল খেয়ে যাওয়ায় নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে সবুজ মেরুন ব্রিগেডের। গ্রুপ লিগের শেষ ম্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ডুরান্ড জয়ীরা।

কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ওঠার জন্য সবুজ মেরুন শিবিরের প্রয়োজন ছিল এক পয়েন্টের। যদিও বৃহস্পতিবার তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপিয়ে ছিলেন বাস্তব রায়ের ছেলেরা। তবে মহমেডানের খেলোয়াড়রাও সমান তালে টক্কর দিচ্ছিলেন। আক্রমণ প্রতি আক্রমণে শুরু থেকেই জমে উঠছিল খেলা। তবে বল দখলের লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে ছিল সাদা-কালো ব্রিগেড। ২০ মিনিটেই মোহনবাগানের জালে বল গলিয়ে সাদা-কালো শিবিরকে এগিয়ে দেন ডেভিড লালহানসাঙ্গা। চার মিনিট পরে ফের গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল  মহমেডান। গোললাইন সেভ করে অবধারিত পতন রোধ করেন সবুজ মেরুনের রাজ। ২৭ মিনিটে সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন বাগানের আক্রমণ ভাগের খেলোয়াড় কিয়ান নাসিরি। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি তিনি।

প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে তেড়েফুড়ে নামে সবুজ মেরুন ব্রিগেড। ৫৮ মিনিটের মাথায় বক্সের ডান দিকে উঁচু বল বুকে ধরে নামিয়ে মহমেডানের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দলকে সমতা ফেরান কিয়ান নাসিরি। ৮০ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দেন বাগানের টাইসন সিংহ। গোল খেয়ে শোধের জন্য ঝাঁপায় সাদা-কালো ব্রিগেড। শেষ পর্যন্ত সংযুক্তি সময়ে হেডে গোল করে সমতা ফেরান মহমেডানের ফৈয়াজ।

 

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের