অস্ট্রেলিয়ার কিংবদন্তি জেমি ম্যাকলারেন’কে সই করাল মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার ভারতের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি জেমি ম্যাকলারেন।অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট। চার বছরের জন্য তিনি চুক্তি করেছেন মোহনবাগানের সঙ্গে। ২৯ জুলাই দলের প্রথম অনুশীলনে তিনি যোগ দেবেন।মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে ঘোষণার কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসবেন তিনি।

জেমি ম্যাকলারেন মোহনবাগানে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জানান, ইয়ান হিউম যখন আইএসএলে খেলতেন, তখন থেকেই তিনি ভারতীয় ফুটবলের বিষয়ে খোঁজ রাখতেন। মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হিসেবে তিনি বলেন, ‘মোহনবাগান ক্লাবের ঐতিহ্য, ইতিহাস ও ট্রফি জেতার ইচ্ছার কারণেই যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়াতে তিনি অনেক সম্মান পেয়েছেন। তবে শুধু দেশ নয় এইবার দেশের বাইরে একটা দলে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি।’ শুধু তাই নয়,তিনি আরও জানান, ‘মোহনবাগান সমর্থকদের ভালবাসা ও আবেগই তাঁকে টেনে এনেছে। ভারতের খাবার তাঁর খুব প্রিয়।’

অবশ্য,পেত্রাতোস ও কামিংসের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকলারেনের।সেটিও দলের কাজে লাগতে পারে বলে মনে করেন তিনি।এই প্রসঙ্গে তিনি জানান, পেত্রাতোস ও কামিংয়ের সঙ্গে একই দলে এবং বিপক্ষে দুটোতেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘তাঁদের খুব ভাল ভাবে চেনেন তিনি। তাই আবার একই দলের হয়ে নামতে ভাল লাগবে। তিনি আশাবাদি তিন জনে ক্লাবকে জেতাতে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবেন। চেষ্টায় কোন ত্রুটি রাখবেন না।’

২৯ জুলাই হোসে মলিনা গোটা দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন। সেখানেই প্রথম দিন থেকেই অনুশীলনে থাকবেন ম্যাকলারেন। অস্ট্রেলিয়ার এ লিগের চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটিতে খেলতেন ম্যাকলারেন। এ লিগের গত পাঁচ বারের শীর্ষ গোলদাতা হিসাবে সোনার বুট জিতেছেন তিনি। ৩০ বছর বয়সি কিংবদন্তি ফুটবালর এ লিগের ইতিহাসে সর্বাধিক (১৫৪) গোল করেছেন। শুধু তাই নয় মেলবোর্নের আগে পার্থ গ্লোরি ও ব্রিসবেন রোয়ার্সের মতো দলেও খেলেছেন তিনি।

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ঝাড়খণ্ডে নাবালিকাকে অপহরণ-ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার ৮

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন