ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগে (সিএফএল) ফের হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। কাস্টমসের কাছে পরাজয়ের স্বাদ পাওয়ার পরে শুক্রবার (৭ অগস্ট) ভবানীপুরের কাছে ২-১ গোলে হারল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন মোহনবাগানকে হারিয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্টে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ভবানীপুর। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল। আর ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মোহনবাগান।

এদিন ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভবানীপুর। তবে মোহনবাগানের রক্ষণ ভেদ করতে পারেননি সাহিল হরিজন এবং জিতেন মুর্মুরা। ১২ মিনিটে জিতেনের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন মোহনবাগানের গোলকিপার দীপ্রভাত ঘোষ। ভবানীপুরের মুহুর্মুহু আক্রমণ সামাল দিতে ব্যতিব্যস্ত হয়ে পড়া মোহনবাগানের খেলোয়াড়রা তেমন আক্রমণ শানাতে পারেননি। তবে ১৯ মিনিটে ভবানীপুরের জালে বল জড়িয়েছিল বাগানের খেলোয়াড়রা। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ২৩ মিনিটে ভবানীপুরের গোলমুখী শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বাগান গোলরক্ষক। ২৭ মিনিটে সুহেল ভাটকে বক্সের ভিতরে আটকে দেন ভবানীপুরের এক ডিফেন্ডার। ৩৫ মিনিটে কিয়ান নাসিরির জোরালো শট পোস্টে লেগে প্রতিহত। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পরে গোলের জন্য নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ভবানীপুরের খেলোয়াড়রা। ৭০ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে বেঁচে যায় বাঁচে মোহনবাগান। ৭৬ মিনিটে বাগান গোলরক্ষক দীপ্রভাতের ভুলে গোল পেয়ে যাচ্ছিল ভবানীপুর। শেষ পর্যন্ত কোনও রকমে বিপদ সামাল দেন মোহনবাগানের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত ৮০ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় ভবানীপুর। সবুজ মেরুনের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের ইনস্টেপে দুর্দান্ত গোল করেন সাহিল হরিজন।  ৮৬ মিনিটে সমতা ফেরান বাগানের বিভান জ্যোতি লস্কর। তবে বাগান সমর্থকদের মুখের হাসি বেশিক্ষণ থাকেনি। ৮৮ মিনিটে দূরপাল্লার দুরন্ত শটে মোহনবাগানের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন রবি হাঁসদা। ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় বাগানের খেলোয়াড়দের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?