ব্রহ্মপুত্রের তীরে ডার্বি জয় মোহনবাগানের, দ্রুততম গোলের নজির জেমসের

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ১৫ বছর আগের হারের মধুর প্রতিশোধ তুলল সবুজ মেরুন ব্রিগেড। শনিবার (১১ জানুয়ারি) ব্রহ্মপুত্রের তীরে গুয়াহাটি স্টেডিয়ামে চিরশত্রু ইস্টবেঙ্গলকে এক গোলে হারিয়ে আইএসএলের ডার্বিতে জয় পেল মোহনবাগান। জয়সূচক গোলটি করেছেন জেমস ম্যাকলরেন। ম্যাচের এক মিনিট ৩৮ সেকেন্ডে গোল করে কলকাতা ডার্বিতে সবচেয়ে দ্রুততম গোলের মালিক হিসাবে নিজের নাম খোদাই করে নিলেন। এ নিয়ে আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১০টি ডার্বির মধ্যে ন’টিতেই জিতল সবুজ মেরুন ব্রিগেড। যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। লাল-হলুদকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন তিনি।

গঙ্গাসাগর মেলার জন্য প্রয়োজনীয় পুলিশ না দিতে পারার কারণে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে কলকাতা ডার্বি সরিয়ে আনা হয়েছিল গুয়াহাটিতে। ম্যাচের শুরুতেই খেলোয়াড়দের গা গরম হওয়ার আগেই জোর ধাক্কা খায় লাল-হলুদ শিবির। ম্যাচের দ্বিতীয় মিনিটে ইস্টবেঙ্গলের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন মোহনবাগানের বিদেশি স্ট্রাইকার জেমস ম্যাকলরেন। কলকাতা ডার্বির ইতিহাসে এর আগে এত কম সময়ে গোল হয়নি। যদিও ওই গোলের ক্ষেত্রে অনেকটা দায়ী লাল-হলুদের রক্ষণের খেলোয়াড়রা। আশিস রাইয়ের পাস পায়ে লাগাতে পারলেন না হিজাজি মাহের। হেক্টর ইয়ুস্তেকে ঘাড়ের কাছে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন ম্যাকলরেন। চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিলের। গোল খাওয়ার পরেই অবশ্য তেড়েফুঁড়ে নামে লাল-হলুদের খেলোয়াড়রা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে যান ক্লেটন। কিন্তু তিনি শট মারার আগেই টম অলড্রেড বল বের করে দিয়ে বিপদ কাটিয়ে দেন।

ইস্টবেঙ্গলের আক্রমণ রুখতে খেলার গতি মন্থর করে দেন সবুজ মেরুনের খেলোয়াড়রা। ম্যাচের ২১ মিনিটের মাথায় বক্সের মধ্যে অরক্ষিত জায়গায় বল পেয়ে যান মনবীর। সামনে গোলরক্ষক প্রভসুখন একাই ছিলেন। কিন্তু মনবীর সরাসরি তাঁর হাতে মারেন। খেলার গতি মন্থর করে নিজেদের বিপদ ডেকে আনে সবুজ মেরুন ব্রিগেড। বেশ কয়েকবার মোহনবাগান বক্সে হানা দিয়েছিলেন ক্লেন্টন-পিভি বিষ্ণুরা। যদিও গোল হয়নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ববিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। যদিও মোহনবাগানের রক্ষণ ভেদ করতে পারেননি ক্লেন্টনরা। ৬৩ মিনিটে লিস্টন কোলাসোকে বিশ্রি ট্যাকল করার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় শৌভিক চক্রবর্তীকে। ফলে ১০ জনে হয়ে যায় ‌ইস্টবেঙ্গল। বাধ্য হয়ে আক্রমণ ভাগের ফুটবলার ডেভিডকে তুলে মাঝমাঠে মহেশ নাওরেমকে নামান লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। এক জন ফুটবলার বেশি থাকলেও চাপ বাড়ছিল বাগানের উপর। আক্রমণের ঝাঁজ বাড়ালেও মোহন বাগানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ফলে ডার্বি হেরেই মাঠ ছাড়তে হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে বক্সে মোহনবাগানের আপুইয়ার হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি। পেনাল্টি দিলে ম্যাচের ফলাফল উল্টো হওয়ার সম্ভাবনাও ছিল। হারলেও ১০ জনের দল হয়েও ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা যে লড়াই করলেন তাতে খুশি হতে পারেন লাল-হলুদ সমর্থকরা।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান