মরক্কোতে অনুষ্ঠিত হবে… চমকে দেওয়া ঘোষণা ফিফার

সাংবাদিক সম্মেলনে ঘোষণা ফিফা কর্তার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে গিয়েছে মরক্কো। যদিও মরক্কো জয় করে নিয়েছে ফুটবলভক্তদের হৃদয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখে শোনা যায় মরক্কোর প্রশংসা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও দেখা গেল প্রশংসা করতে। তারাই প্রথম আফ্রিকার ফুটবল দল, যারা বিশ্বকাপের সেমিতে খেলল। এবার মরক্কোতে বসতে চলেছে ২০২৩-য়ের ক্লাব ওয়ার্ল্ডকাপ । শুক্রবার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত তথা শেষ সাংবাদিক সম্মেলনে ফিফা সভাপতি গিয়ন্নি ইনফ্যানিতো এই ঘোষণা করেছেন।

মরক্কোতে এর আগেই ক্লাব ওয়ার্ল্ডকাপের আসর বসেছিল। সেটা ২০১৪-তে। তবে এবারের ক্লাব ওয়ার্ল্ডকাপ অন্যদিক থেকেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রথম কারণ, মরক্কোতে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে। দ্বিতীয়ত, বর্তমানে এই টুর্নামেন্টে অংশ নেয় মাত্র সাতটি ক্লাব। খেলা চলে টানা ১০দিন। ২০২৫ থেকে টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল। আর পরবর্তী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। সে দিক থেকেও এবারের বিশ্বকাপ ফুটবল স্মরণীয় হয়ে থাকবে। আসন্ন ক্লাব ওয়ার্ল্ডকাপ শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপ শুরু হয় ২০০০ সাল থেকে। ২০০১ থেকে ২০০৪-য়ের মধ্যে কোনও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এছাড়া করোনার কারণে মাঝের দুই বছর এই টুর্নামেন্ট বাতিল করা হয়েছিল। ক্লাবস্তরের ফুটবল টুর্নামেন্ট বাতিল রাখার পরামর্শ দিয়েছিল ফিফা। করোনার কারণে অন্যান্য খেলাধুলোর আসর বিশ্বের কোনও প্রান্তেই আয়োজন করা যায়নি।

আরও পডুন খেলায় জয়ী ফ্রান্স, হৃদয় জয় করে নিল মরক্কো

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ