সর্বোচ্চ রান শিকারি হতে কোহলির পথে বাধা ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ওই দিন মাঠে আরও এক লড়াইয়ে মুখোমুখি হবেন বিরাট কোহলি ও নিউজিল্যান্ড টিমের এক ভারতীয় বংশোদ্ভুত অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। প্রতিযোগিতায় সর্বোচ্চ রান শিকারির শিরোপা দখলের লড়াইয়ে নামবেন তাঁরা। তবে ওই লড়াইয়ে নামার আগে সামান্য হলেও এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহের নিরিখে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। গ্রুপ লিগের তিন ম্যাচে তিনি করেছেন ২২৭ রান। গড় ৭৫.৬৬। সর্বোচ্চ রান ১৬৫। যদিও ইংল্যান্ড  ছিটকে যাওয়ায় ডাকেটের রান বাড়ার সম্ভাবনা নেই। তালিকায় দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার তথা ভারতীয় বংশোদ্ভুত রাচিন রবীন্দ্র। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার সুবাদে চার ম্যাচে তাঁর সংগ্রহ ২২৬। গড় ৭৫.৩৩। সর্বোচ্চ রান ১১২। স্ট্রাইক রেট ১০৩.৬৬। তালিকার তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের আর এক তারকা ক্রিকেটার জো রুট। তিন ম্যাচে তিনি করেছেন ২২৫। গড় ৭৫। স্ট্রাইক রেট ৯৫.৫৬ এবং সর্বোচ্চ রান ১২০।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। চার ম্যাচে তিনি করেছেন ২১৭ রান। গড় ৭২.৩৩। স্ট্রাইক রেট ৮৩.১৪। সর্বোচ্চ রান ১০০। পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি। পাঁচ নম্বরে রয়েছেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২১৬ রান। গড় ৭২। সর্বোচ্চ রান ১৭৭। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড।

প্রতিযোগিতা থেকে ইংল্যান্ড ও আফগানিস্তান ছিটকে যাওয়ায় কার্যত বেন ডাকেট, জো রুট এবং ইব্রাহিম জাদরানের সর্বোচ্চ রান শিকারির তকমা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। ফাইনালে বেন ডাকেটকে সর্বোচ্চ রান শিকারি হওয়ার দৌড়ে নামতে চলেছেন কোহলি ও রাচিন রবীন্দ্র। ভারতের তারকা ক্রিকেটারের চেয়ে ১০ রান বেশি করায় খানিক হলেও এগিয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার। সর্বোচ্চ রান শিকারি হতে হলে রবীন্দ্রের চেয়ে ১১ রান বেশি করতে হবে কোহলিকে। অর্থা‍ৎ যদি সেদিন রাচিন শূন্য রানে আউট হন, তাহলে ১১ রান করতে হবে বিরাটকে। এবার দেখা যাক, ফাইনালে কে শেষ হাসি হাসেন?

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?