হাঁটুর ব্যথা কমাতে বৈদ্যবাটী এলেন ধোনি

ব্যথা এখন অনেকটাই কম।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ব্যথা-বেদনা হলে কমবেশি আমরা সকলেই অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই। যাঁরা হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাস করেন, তারা হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। আর যাকে নিয়ে এই প্রতিবেদন, তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দীর্ঘ ক্রিকেট জীবনে একাধিকবার চোট আঘাত পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর খেলেছেন শুধুমাত্র আইপিএলে। ৪০ বছর বয়স হলেও খেলাধুলো ছেড়ে দেননি। এখনও তিনি খেলাধুলোর মধ্যে রয়েছেন। সম্প্রতি তিনি (MS Dhoni)হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। ধরে নেওয়া হতে পারে ধোনির মতো তারকা ক্রিকেটার ব্যথা থেকে উপশম থেকে মুক্তি পাওয়ার জন্য একজন বড় ধরনের কোনও ডাক্তারের সঙ্গে দেখা করবেন। দেশের বাইরেও যেতে পারেন। কিন্তু মাহি (MS Dhoni)সে পথে হাঁটেননি। আর যে পথে হেঁটেছেন, সেটা শুনলে যে কেউ চমকে উঠবে। ভারতের প্রাক্তন অধিনায়ক হাঁটুর চোট সারাতে ধরনা দিয়েছেন নিজের জন্মভূমি রাঁচিতে গ্রামের গাছতলায় বসা এক কবিরাজের (Ayurvedic Doctor)কাছে।

জানা গিয়েছে, রাঁচি থেকে ৭০ কিলোমিটার দূরে কাটিংগকেলায় লাপাং অঞ্চলে ২৮ বছর ধরে কবিরাজি (Ayurved) চিকিৎসা করছেন বৈদ্য বন্ধন সিং খারওয়ার। এই কবিরাজকে দেখিয়ে উপকার পেয়েছেন ধোনির বাবা-মা। বাবা-মা সুফল পাওয়ায় ধোনিও (Ayurved) এই কবিরাজের দ্বারস্থ হয়েছেন। বন্ধন সিং জানিয়েছেন, হাঁটুতে ক্যালসিয়ামের ঘাটতির কথা ধোনি তাঁকে জানানোর পর ধোনিকে ওষুধ প্রস্তুত করে দিয়েছেন তিনি, যার প্রতি ডোজের দাম ৪০ টাকা।

বুনো গাছ-গাছড়ার ওষুধ দুধের সঙ্গে মিশিয়ে রোগীদের খাওয়ান বন্ধন সিং।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের