ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আইপিএলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুম্বই এবং চেন্নাই। মেগা এই খেলা বিশেষ হতে চলেছে কারণ চোট সারিয়ে মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা ও চেন্নাইয়ের হয়ে মহেন্দ্র সিং ধোনি আগামীকাল মাঠে নামতে পারেন । যদি এই দুই মহাতারকা মাঠে নামেন তাহলে লড়াই যে হাড্ডিহাড্ডি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গেই দীর্ঘদিন পর ২২ গজের ময়দানের দুই মহারথীকে একসঙ্গে দেখার ইচ্ছাপূরণ হবে ক্রিকেটপ্রেমীদের। 

এনডিটিভি-কে দুই দলের সূত্র জানিয়েছে, এই দুই তারকাই সম্ভবত এমন একটি ম্যাচে মাঠে ফিরছেন, যা তাঁদের দলের চলতি মরশুমের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। দুই তারকা চোটের কারণে খেলতে পারছেন না। রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেললেও ধোনি এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেননি। বৃহস্পতিবার যদি তিনি মাঠে নামেন তাহলে চলতি মরশুমে এটাই হবে সিএসকের হয়ে তাঁর প্রথম খেলা। দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উল্লেখ্য, চোটের কারণে চলতি মরশুমের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের তরুণ ওপেনার আয়ুষ মাত্রে। সেই চিন্তা কিছুটা মুক্ত করতে পারেন ধোনি। জানা গিয়েছে, মাহি তাঁর পায়ের পেশির টান থেকে সেরে উঠেছেন। তিনি দলের সঙ্গে সফর করছেন এবং অনুশীলনেও পুরোদমে উইকেটকিপিং ও ব্যাটিং করছেন। ম্যাচের দিন তিনি শতভাগ ফিট না থাকলেও, সমস্ত লক্ষণই ইঙ্গিত দিচ্ছে যে তিনি দ্রুত মাঠে ফিরতে চলেছেন। অনেকেই মন করছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে ধোনির অনেক স্মৃতি জড়িয়ে। এই মাঠে তিনি ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তাই ওয়াংখেড়েতেই ধোনির প্রত্যাবর্তনের সম্ভাবনা বেশি দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড