‘ওঁকে কোনদিনও ক্ষমা করব না’, ধোনির উপর কিসের রাগ যুবরাজ সিংয়ের বাবার?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির সমালোচনা করে তিনি বলেছেন, তাঁর ছেলে যুবরাজের কেরিয়ার ধ্বংস করার জন্য দায়ী ধোনি। তাই তিনি ধোনিকে কখনও ক্ষমা করবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের কেরিয়ার নষ্ট করার জন্যে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কাঠগড়ায় তুললেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। যোগরাজ, যিনি নিজে ভারতের হয়ে খেলেছেন। অতীতে দেশের হয়ে সর্বোচ্চ স্তরে ৭ টি ম্যাচে উপস্থিতি ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনির সমালোচনা করে তিনি বলেছেন, তাঁর ছেলে যুবরাজের কেরিয়ার ধ্বংস করার জন্য দায়ী ধোনি। তাই তিনি ধোনিকে কখনও ক্ষমা করবেন না। ইচ্ছাকৃতভাবে তাঁর ছেলের আন্তর্জাতিক কেরিয়ার নষ্ট করেছিলেন ধোনি! যোগরাজের চাঁচাছোলা ভাষায় আক্রমণ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তিনি লিখছেন, ‘আমি এমএস ধোনিকে কখনও ক্ষমা করব না। আয়নায় তার মুখ দেখা উচিত। সে অনেক বড় ক্রিকেটার, কিন্তু সে আমার ছেলের বিরুদ্ধে যা করেছে, সবই এখন বেরিয়ে আসছে। তাঁকে জীবনে কখনও ক্ষমা করা যাবে না। যে আমার সঙ্গে অন্যায় করেছে তাঁকে কখনও ক্ষমা করিনি। সে আমার পরিবারের সদস্য হোক বা আমার বাচ্চারা।’ তবে এই প্রথম নয় যে, যোগরাজ ধোনিকে সরাসরি কটাক্ষ করেছেন। এই বছরের শুরুতে, ৬৬ বছর বয়সী দাবি করেছিলেন যে, ‘ধোনির খারাপ কাজের কারণে সিএসকে আইপিএল ২০২৪ হেরেছে। সিএসকে আইপিএল ২০২৪ হেরেছে। কেন তারা হেরেছে? যুবরাজ সিং আইসিসির রাষ্ট্রদূত, তাকে হ্যাটস অফ! তাতে ঈর্ষান্বিত ধোনি, কিন্তু তিনি এখন কোথায়? সেদিন যুবরাজের সঙ্গে তিনি হাতও মেলাননি। সেই কারণেই এই বছর সিএসকে ব্যর্থ হয়েছে।’

এদিকে, ২০২০ সালের আগস্টে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে, ৪৩ বছর বয়সী এখনও আইপিএলে একজন খেলোয়াড় হিসেবে সক্রিয়। যাইহোক, সিএসকে-র সঙ্গে ধোনির ভবিষ্যত অনিশ্চিত রয়ে গেছে কারণ কিংবদন্তি স্টাম্পার পরের বছর আইপিএলে অংশ নেবেন কিনা তা স্পষ্ট নয়। ওদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিনিয়ার বিরুদ্ধে ম্যাচে অভিষেক হয়েছিল যুবরাজের। তখন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।  তারপর ১৬ বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন যুবি। ২০০৩ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল যুবরাজের। ২০১২ সালে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ যুবির কেরিয়ারের শেষ টেস্ট ছিল। কেরিয়ারে ৪০টি টেস্ট ম্যাচ খেলে ৩৩.৯২ গড়ে ১৯০০ রান করেছিলেন যুবরাজ। ছিল ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি। 

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’