আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা মুম্বই ঘরের মাঠে জিততে মরিয়া

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে পর পর দুটি ম্যাচ হেরে যথেষ্টই চাপে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে পর পর দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে রাজস্থাল রয়্যালস শিবিরে। সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে রাজস্থানকে হারিয়ে কি মুম্বই জয় ছিনিয়ে নিতে পারবে, এখন সেটাই দেখার।

চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স গত দুটি ম্যাচে ১৪ জন খেলোয়াড়কে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে ফেলেছে। তবে এই পরীক্ষা নিরিক্ষার পরেও জয় আসেনি। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে দলে ফের পরিবর্তন করতে পারে মুম্বই শিবির। জানা যাচ্ছে, ডেওয়াল্ড ব্রেভিস ও রোমারিও শেপার্ডের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। অন্যদিকে লিউক উড ও কেনা মাফাকার মধ্যে একজনকে খেলানো হতে পারে। তবে মুম্বইয়ের বাকি দল অবশ্য একই থাকছে।

অন্যদিকে গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস শিবিরে টসে জেতা ও ম্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে রোভম্যান পাওয়েলকে খেলানো হতে পারে। রোভম্যান পাওয়েলকে যদি না খেলানো হয়, তার জায়গায় নানদ্রে বারগারকে খেলানো হতে পারে।

উল্লেখ্য, এর আগেও আইপিএলে শুরুর দিকে খারাপ পারফরমেন্স করে পরের ম্যাচগুলিতে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে মুম্বইকে। তাই বিশেষজ্ঞদের মতে, এখনই মুম্বই সম্পর্কে কিছু বলা যাবে না। সোমবার ঘরের মাঠে ওয়াংখেড়েতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ঘরের মাঠ রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের জিততে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে আইপিএলে পর পর দুটি ম্যাচ হেরে বসে রয়েছে মুম্বই। ফলে সোমবারে ম্যাচ যে মুম্বইয়ের খেলোয়াড়রা জিততে চাইবেই, তা বলার অপেক্ষা রাখে না।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ