কামিন্স ঝড়ে উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স, জয় পেল কলকাতা

প্রথম ম্যাচে নেমেই ব্যাট হাতে ঝড় তুললেন প্যাট কামিন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম ম্যাচে নেমেই ব্যাট হাতে ঝড় তুললেন প্যাট কামিন্স। পুরোপুরি একক দক্ষতায় মুম্বই ইন্ডিয়ান্সের হাত থেকে ম্যাচ ছিনিয়ে তিনি।  ১৫ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে রীতিমতো তাক লাগিয়ে দিলেন এই অজি তারকা। পাওয়ার হিটার আন্দ্রে রাসেলকে পিছনে ফেলে দিয়ে দুরন্ত ব্যাটিংয়ের অন্যতম নিদর্শন তুলে ধরলেন প্যাট। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের জন্যই মাত্র ৪ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নিল নাইটরা। তবে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় রীতিমতো ধুঁকছিল কলকাতা। সেই সময় ব্যাট করতে এসেছিলেন কামিন্স। আর তারপরের ঘটনাটা সকলেরই জানা।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের নিয়ে একেবারে ছেলেখেলা করলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের এই অধিনায়ক। ছক্কা মেরে ধোনির স্টাইলে ম্যাচ ফিনিশ করলেন। এদিন ভাগ্যও একপ্রকার বলতে গেলে তাঁর সঙ্গে ছিল। তাই একবার বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়েও নো বলের জন্য বেঁচে গেলেন কামিন্স। যদিও ম্যাচ ততক্ষণে কেকেআরের হাতের মুঠোয় চলে এসেছিল। তবে ক্রিকেটদেবতার হয়তো ইচ্ছে ছিল ম্যাচ কামিন্সের হাত দিয়েই ফিনিশ করাবেন। আর সেটাই হল। দুরন্ত ব্যাটিং এবং অর্ধশতরান করে ম্যাচে মোড় পুরোপুরি কলকাতার দিকে করে দেওয়ার জন্য ম্যাচ সেরার পুরস্কারটাও  গেল প্যাটের ঝুলিতেই।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলকাতা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে শুরুতে খানিকটা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও, পরে প্যাট কামিন্সের দৌলতে সহজেই ম্যাচ জিতে নেয় কেকেআর। ২৪ বল বাকি থাকতেই জয়ের স্বাদ পায় নাইটরা। সেই সঙ্গে উঠে আসে পয়েন্ট টেবিলের শীর্ষে।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার