টি টোয়েন্টি ক্রিকেটকে আলবিদা মুশফিকুরের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না খেললেও বিপিএল সহ অন্যান্য টুর্নামেন্টে অংশ নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এশিয়া কাপ (Asia Cup) থেকে খালি হাতে ফিরতেই ভক্তদের চরম ক্ষোভের মুখে পড়তে হয়েছে সাকিব আল হাসানদের (Shakib Al Hasan)। চোখা-চোখা বাক্যবাণ ধেয়ে আসছে। সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। এশিয়া কাপের দুই ম্যাচে যথাক্রেমে ১ ও ৫ রান করেছেন। তীব্র সমালোচনার মুখে পড়ে রবিবার আন্তর্জাতিক টি টোয়েন্টি (International T20) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রাক্তন অধিনায়ক তথা নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে দেশের হয়ে আর টি টোয়েন্টিতে অংশ না নিলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) সহ অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন বলে জানিয়েছেন।

এদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে (Facebook) এক পোস্টে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক (Mushfiqur Rahim)। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য’।

সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। ওই টুর্নামেন্টে খেলবেন বলেও জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব।’ আচমকা মুশফিকুরের অবসরের ঘোষণায় খানিকটা হকচকিয়ে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) শীর্ষ কর্তারা।

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

ছ’হাজার আবেদন, পুরভোটে প্রার্থী বাছাই শুরু পদ্ম শিবিরে

বালাজি দর্শন সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল স্বামী-স্ত্রী-সন্তান

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

নিরামিষের দিনে বানিয়ে ফেলুন সাবেকি ‘চালকুমড়োর ঘণ্ট’

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর