ফেডেরার, জোকোভিচকে পিছনে ফেলে ইতিহাস গড়লেন নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর প্রথম দিন থেকে এই স্বপ্নটাই দেখেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেন শুরুর প্রথম দিন থেকে এই স্বপ্নটাই দেখেছিলেন তিনি। এবার সেই স্বপ্ন হল সত্যি। নীল কোর্টের রাজা হলেন রাফালেন নাদাল। ফেডেরার ও জোকোভিচ না থাকার সুবিধাটা পুরোপুরি তুলে নিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। নীল কোর্টের রাজার মুকুটটা উঠল তাঁরই মাথায়। সেই সঙ্গে কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যামটি জিতে ইতিহাস তৈরি করে ফেললেন রাফা। গ্র্যান্ড স্ল্যামের নিরিখে সুইস এবং সার্বিয়ান তারকাকে পিছনে ফেলে দিলেন তিনি।

মেলবোর্নে রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে ২-৬, ৬(৫)-৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে দেন নাদাল। প্রথম দু’টি সেটে হেরে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন রাফা। কিন্তু পরে দুর্দান্তভাবে কামব্যাক করেন তিনি। ৩৫ বছর বয়সে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও মানসিকভাবে একদমই ভেঙে পড়েননি বিশ্বের ছয় নম্বর টেনিস তারকা। লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।

ম্যাচের বয়স যতই বেড়েছে ততই যেন ঝলক দেখিয়েছেন নাদাল। উপস্থিত দর্শকরা শেষ দিকে তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করেছেন তাঁর খেলা।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার