সহজ জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন নাদাল

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ নেই। ভিসা বাতিলের জন্য এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হল না তাঁর। চোটের জন্য আপাতত কোর্ট থেকে দূরেই রয়েছেন আরেক তারকা রজার ফেডেরার। ফলে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রাফায়েল নাদাল। জয় দিয়ে টুর্নামেন্টের শুরু করেছেন তিনি। 

প্রথম রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ মার্কোস জিরোনকে হেলায় উড়িয়ে দিয়েছেন রাফা। সেই সঙ্গে দ্বিতীয় রাউন্ডেও প্রবেশ করেছেন এই স্প্যানিশ তারকা। খেলা ফলাফল ৬-১, ৬-৪ এবং ৬-২। বিপক্ষকে নাদাল একেবারে দাঁড়াতে দেননি বললেই চলে। চোট কাটিয়ে ফেরার পর বেশ স্বমহিমায় দেখাল তাঁকে।

জয়ের পর নাদাল বলেন, ‘চোট পাওয়ার পর ফিরে আসাটা কখনওই ছোট-খাটো বিষয় নয়। প্রত্যহ নয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। গত কয়েকটা মাস খুবই খারাপ কেটেছে। গোড়ালির চোট ভীষণভাবে ভুগিয়েছে। তবে ফিরতে পেরে আমি ভীষণ খুশি’।

রাফার পাশাপাশি, টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গেলসে জয় তুলে নিয়েছেন ওসাকা। মানসিক কারণে গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে থাকলেও জাপানি তারকার খেলা দেখে সেটা মনে হয়নি। কলম্বিয়া ২০ বছরের প্রতিপক্ষ ক্যামিলা ওসোরিওকে ৬-৩, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন ওসাকা। আর অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পা রাখেন। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার