আঙুলে ক্রিম লাগানোর অপরাধে রবীন্দ্র জাদেজাকে জরিমানা

রতীয় বোলারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: প্রথম দিনে তাঁর ভেল্কিতেই কার্যত তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। আর তার পরেই রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে নালিশ ঠুকেছিল অজি শিবির। তাদের অভিযোগ ছিল, বল করার সময়ে হাতে ক্রিম লাগিয়েছিলেন ভারতীয় স্পিনার। নিজেও ক্রিম লাগানোর কথা স্বীকার করে নিয়েছিলেন অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়া ভারতীয় বোলার। এবার ওই অপরাধের জন্য শাস্তির মুখে পড়তে হলো জাদেজাকে। শনিবার নাগপুর টেস্টের ফয়সালা হওয়ার পরেই ভারতীয় বোলারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁর ওই সিদ্ধান্ত মেনে নিয়েছে ভারতীয় শিবির।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, বল করার সময়ে আঙুলে ক্রিম লাগানোর বিষয়ে অন ফিল্ড আম্পায়ারের অনুমতি নেওয়া উচিত ছিল জাদেজার। কিন্তু আম্পায়ারের অগোচরে তিনি ওই কাজ করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করেছেন। যেহেতু অভিযুক্ত নিজেই ক্রিম লাগানোর কথা স্বীকার করে নিয়েছেন তাই আনুষ্ঠানিকভাবে কোনও শুনানির আয়োজন করা হয়নি।

প্রথম টেস্টের প্রথম দিনে ২২ ওভার হাত ঘুরিয়ে ৪৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ম্যাচের ৪৬ ওভারে আঙুলে ক্রিম লাগিয়ে বল করেন তিনি। ওই ঘটনা ঘিরেই বিতর্ক তুঙ্গে ওঠে। যদিও এদিন ম্যাচ রেফারি জানিয়েছেন, বল থেকে বাড়তি সুবিধা পেতে নয়, মেডিকেলের কারণেই ওই ক্রিম লাগিয়েছিলেন। যদি ওই ক্রিম বল বিকৃতির জন্য ব্যবহার করা হতো তাহলে আইষসিসির প্লেয়িং কন্ডিশনের ৪১.৩ ধারা ভঙ্গের দায়ে পড়ত।  

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

দেশাত্মবোধক গান বাজতেই নেচে উঠলেন পুলিশকর্মীরা, থানার ভিডিও দেখে মুগ্ধ নেটমহল

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী