ভারতের জার্সি গায়ে খেলার স্বপ্ন বুনছেন ডার্বির নায়ক নাসিরি

তাঁর আগমনই বদলে দিয়েছে গত ডার্বির রঙ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর আগমনই বদলে দিয়েছে গত ডার্বির রঙ। পিছিয়ে পড়া এটিকে মোহনবাগানকে ৩-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন কিয়ান নাসিরি। হুগো বৌমাস, ডেভিড উইলিয়ামসদের ভিড়েও সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। এই তরুণ ফুটবলারটির অনবদ্য হ্যাটট্রিকই সবুজ-মেরুনকে আরও একটি ডার্বি জয়ের স্বাদ এনে দিয়েছে। তিনি হলেন প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির পুত্র। মেগা ম্যাচে নেমেই রাতারাতি নায়ক বনে গিয়েছেন। যাঁর নাম দিন কয়েক আগে সকলে ভালো করে জানত না।

তবে এখানেই শেষ নয় এখনও অনেকটা পথ চলা যে বাকি। ডার্বি তো রয়েছেন, এখন থেকেই দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখছেন কিয়ান। হাবাস কোচ থাকাকালীন সেইভাবে খেলার সুযোগ পাননি। কিন্তু ফেরান্ডো তাঁকে ঠিক চিনে নিয়েছেন। বড় ম্যাচে পরিবর্ত হিসেবে নামাতে তাই দেরি করেননি। আর কোচের আস্থার পুরোপুরি মর্যাদা রেখেছেন জামশিদ পুত্র। 

ডার্বি জয়ের পর কিয়ান নাসিরি জানিয়েছেন, ‘জীবনের প্রথম ডার্বিতে নেমেই হ্যাটট্রিক করেছি। এটা সত্যিই আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। স্ট্রাইকার লক্ষ্য ছিল গোল করা। আর বড় ম্যাচে গোল করার ইচ্ছা সবারই থাকে। কোচকে অনেক ধন্যবাদ আমাকে ভরসা করে মাঠে নামানোর জন্য।  আরও বেশি সময় মাঠে থাকতে চাই। এর জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে পারলেই আমার জীবন সার্থক হবে। এটাই আমার প্রধান স্বপ্ন’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার