Lausanne Diamond League 2024: হল না সোনা জয়, রুপোতে সন্তুষ্ট থাকতে হল নীরজকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের পর লোজান ডায়মন্ড লিগে হল না সোনা জয়। দ্বিতীয় স্থানেই খেলা শেষ করলেন নীরজ চোপড়া। তাই প্যারিসের মত ডায়মন্ড লিগেও রুপো পেলেন নীরজ। বৃহস্পতিবার জ্যাভলিনের ইভেন্টে প্রথম হলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। যিনি প্যারিস অলিম্পিকে ৮৮.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জিতেছিলেন।   অন্যদিকে  ডায়মন্ড লিগে  ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার।

বৃহস্পতিবার জ্যাভলিনের ইভেন্ট শুরু থেকেই গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স আধিপত্য বজায় রেখেছিল। তাঁর প্রথম থ্রো ছিল ৮৬.৩৬ মিটার। এরপরেই তাঁর দ্বিতীয়, তৃতী,  চতুর্থ এবং পঞ্চম থ্রো যথাক্রমে হয় ৮৮.৪৯ মিটার, ৮৭.৪০ মিটার , ৮৬.৫৯ মিটার এবং ৮২.২২ মিটার দূরত্বে।

অন্যদিকে প্রথম থ্রোয়ে নীরজ ছোড়েন ৮২.১ মিটার।  এরপর দ্বিতীয়, তৃতীয় , চতুর্থ এবং পঞ্চম থ্রো যথাক্রমে হয় ৮৩.২১ মিটার, ৮৩.১৩ মিটার, ৮৫ মিটার, ৮২.৩৪ মিটার এবং ৮৫.৫৮ মিটার। আর ষষ্ট রাউন্ডে অ্যান্ডারসন ৯০.৬১ মিটার ছুড়ে সোনা পায়। নীরজ ছোড়ে ৮৯.৪৯ মিটার। বলা বাহুল্য, সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হত। তবে এখানেই নীরজের স্বপ্নভঙ্গ হয়নি। সেপ্টেম্বরে ব্রাসেলসে মরশুমের শেষ ডায়মন্ড লিগে নামবেন তিনি। উল্লেখ্য, ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে