রাজনীতির উর্ধ্বে উঠে পাক জ্যাভলিন তারকা আর্শাদকে অভিনন্দন নীরজের

৯০ মিটির দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি করেছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে – রাজনীতির উর্ধ্বে (above politics) সঙ্গীত, শিল্পকলা । তেমনিই রাজনীতির উর্ধ্বে খেলাধুলো। সেটা যে নিছক কথার কথা নয়, কিছুদিন আগে তাঁর প্রমাণ মেলে। বিরাট কোহলির (Virat Koholi) করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে পাক কাপ্তান বাবর আজম তাঁর আরোগ্য কামনা করে টুইট করেন। তাঁর  সেই টুইট জয় করে নেয় নেটিজেনদের হৃদয়।

এবার পাকিস্তানের জ্যাভলিন তারকা আর্শাদ নাদিমকে অভিনন্দন জানালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। আর্শাদ নাদিম সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জয় করছেন। জ্যাভলিনে সোনা জয়ের পর আর্শাদের প্রাথমিক প্রতিক্রিয়া (হিন্দি-ইংরেজির মিলিয়ে) – আল্লাহ কা করম আঔর আপকি দুয়া সে কমনওয়েলথ গেমস কা গোল্ড অ্যান্ড কমনওয়েলথ গেমস নিউ রেকর্ড ৯১.১৮ মি। থ্যাঙ্কস (উপরওয়ালার আশীর্বাদ এবং আপনাদের প্রার্থনায় কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড ৯১.১৮ মি)। পাক সোনাজয়ীকে অভিনন্দন জানিয়ে নীরজ তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন – স্বর্ণ পদকের জন্য আর্শাদ (Arshad Nadeem) ভাই অভিনন্দন। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি করেছেন। আগামীদিনে আপনার আরও সাফল্যলাভ করি। চোটের কারণে এবার কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ চোপড়া।

এদিকে, আর্শাদের কোচ হুসেন বুখারি (Hussain Bukhari ) জানিয়েছেন, তিনি দেখতে চান নীরজ ও আর্শাদ পাকিস্তানের কোনও স্টেডিয়ামে জ্যাভলিন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বুখারি বলেন, ”দু’জনেই উচ্চমানের অ্যাথলিট। পাকিস্তানের কোনও স্টেডিয়ামে এই দুইকে নিয়ে জ্যাভলিন প্রতিযোগিতার আসর বসালে মন্দ হবে না।”

আর্শাদ নাদিমের সোনা জয়ের খবরে আপামর পাকবাসী উচ্ছ্বসিত।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের