চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্তাদা ফল-এর সঙ্গে কথা শুরু ওড়িশার, অনিরুদ্ধ থাপাকে চাইছে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি:  আগামী আইএসএল-এর জন্য ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। কলকাতার দুই প্রধানের পাশাপাশি অন্য দলগুলিও আসরে নেমে পড়েছে জোরকদমে। জামশেদপুর এফসি আগেই ঘোষণা করে দিয়েছিল দলের অন্যতম সেরা খেলোয়াড় ঋত্বিক দাসকে তাঁরা আগামী মরশুমের জন্যও দলে রেখে দিচ্ছে। তাঁর সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে তাদের।

আগামী আইএসএল-এর আসরে বেশিরভাগ দলের নজরে রয়েছেন মুম্বই এফসির হয়ে দীর্ঘদিন ডিফেন্সে খেলা মুর্তাদা ফল। বিগত আইএসএল গুলিতে ফল দুর্দান্তভাবে মুম্বই দলকে ডিফেন্সে নেতৃত্ব দিয়েছেন। সূত্রের খবর, ফল-এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বই-এর। ফলে ফল এখন ফ্রি প্লেয়ার। কাজেই তাঁকে দলে টানতে অল আউট ঝাঁপাচ্ছে প্রায় সব দলগুলিই। এই তালিকায় এতদিন শোনা যাচ্ছিল ইমামি ইস্টবেঙ্গলের নাম। এবার লাল-হলুদের পাশাপাশি ওড়িশা এফসিও প্রাথমিক কথা বলা শুরু করেছে এই বিদেশি ডিফেন্ডারটির সঙ্গে। তবে মুম্বই ম্যানেজমেন্টও হাল ছাড়তে রাজি নন, তাঁরাও দলে ধরে রাখতে মরিয়া ফলকে। সুতরাং ধরেই নেওয়া হচ্ছে ফলকে ঘিরে দলবদলের বাজারে দড়ি টানাটানি হবে তিন দলের মধ্যে। এখন কোন দুই দলের জাল ছিঁড়ে ফল কার ঘরে ওঠেন সেটা সময়ই বলবে। তবে মুম্বই এফসি তাঁদের খেলোয়াড় বিনীত রাইয়ের সঙ্গে চুক্তি করে তাঁকে দলে রেখে দিল।

আরও জানতে পড়ুন: যশস্বীকে পরামর্শ দিলেন বিরাট

অন্য দিকে মোহনবাগান আনোয়ারের পর এবার হাত বাড়িয়েছে চেন্নাই এফসির মিডিও অনিরুধ থাপার দিকে। তবে অনিরুদ্ধর বিষয়ে চূড়ান্ত কিছুই হয়নি। সূত্রের খবর, শুধুমাত্র প্রাথমিক কথাবর্তা হয়েছে এই মিডিও-র ব্যাপারে। মোহনবাগান যে এই মিডিওকে দলে নিতে সবুজ-মেরুণ যে অল-আউট ঝাঁপাবে তার ইঙ্গিত মিলেছে মোহনবাগান সূত্রে।

Published by:

Share Link:

More Releted News:

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মোহাম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অশ্বিনের

স্প্যানিশ ফুটবল ক্লাব কর্নেয়ার মালিক হলেন মেসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ