চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন দল যুক্ত হচ্ছে আইএসএলে, সুপার কাপ থেকে বাদ পড়তে চলেছে মহামেডান

নিজস্ব প্রতিনিধি: আইএসএল নিয়ে এখনও রয়েছে জটিলতা। এখনও চূড়ান্ত নয় চলতি মরশুমে কবে থেকে শুরু হবে আইএসএল। তবে এর মধ্যেই নতুন দল যুক্ত হতে চলেছে আইএসএলে(ISL)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে আসন্ন আইএসএলে যোগ্যতা অর্জন করেছে ইন্টার কাশী। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন আন্তোনিও হাবাসের দল। তাই এবার ক্যাসের রায়কে মান্যতা দিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে। ইন্টার কাশী এফএসডিএলের যাবতীয় শর্ত পূরণ করার কারণে দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিচ্ছে।

ইন্টার কাশীকে ভারতীয় ফুটবল ফেডারেশনের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘আই লিগ ও ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আগামী মরশুমের আইএসএলের জন্য ছাড়পত্র দিচ্ছে। দীর্ঘ আলোচনা ও ক্যাসের রায়কে মান্যতা দিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে। ইন্টার কাশী আইএসএলের খেলার জন্য যাবতীয় শর্ত পূরণ করেছে।” চিঠিতে আরও জানানো হয়েছে যে, “ইন্টার কাশী আইএসএলের আর্থিক ও টেকনিক্যাল সমস্ত নিয়মও পূরণ করেছে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো চলতি মরশুমে আইএসএলে দল সংখ্যা বাড়তে চলেছে। গত মরশুমে সুযোগ পেয়েছিল পাঞ্জাব এফসি। এবার এই দলে যোগী রাজ্যও জায়গা করে নিচ্ছে। তবে ইন্টার কাশী যেখানে আইএসএলে সুযোগ পাচ্ছে তখন মহামেডান ক্লাবের মাথায় ঘনাচ্ছে কালো মেঘ। আসন্ন মরশুমে আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যে মহামেডান সুপার কাপ থেকেও বাদ পড়তে চলেছে। ফুটবলারদের বেতন বকেয়া ও শেয়ার জটিলতা অব্যাহত রয়েছে। এই সমস্যার কারণে এফএসডিএল নির্দেশ দিয়েছে সুপার কাপ থেকে মহমেডানকে বাদ দেওয়ার।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ