T20 World Cup 2022:নতুন জার্সি কিউয়িদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন জার্সির ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিউয়িরা। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তাদের নতুন জার্সির ছবিতে। সেখানে দেখা গিয়েছে ড্যারিয়েল মিচেল, মার্টিন গুপ্তিল, লকি ফারগুসেন ট্রেন্ট বোল্টকে। প্রত্যেকের গায়ে নতুন জার্সি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের টুইটার হ্যান্ডেলে নতুন জার্সির খবর পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই জার্সি পরে মাঠে নামবে ক্রিকেটারেরা। নতুন জার্সির সঙ্গে দলের ১৯৯০ সালের জার্সির অনেকটাই মিল রয়েছে। জার্সির অর্ধেকের বেশি অংশের রঙ গাঢ় কালো। বাকিটা ধূসর কালো। তাদের জাতীয় পতাকার লাল তারা দেখা যাচ্ছে জার্সিতেও। রয়েছে দুটি তারার ছবি। দলের প্রত্যেক মন জয় করে নিয়েছে নতুন জার্সি।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অভিযান শুরু হচ্ছে আগামী ২২ অক্টোবর শনিবার। ম্যাচ সিডনিতে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০২১-য়ের টি-টোয়েন্টি বিশ্বকাপর ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। এবারের টি-টোয়েন্ট বিশ্বকাপের জন্য স্কোয়াড ঢেলে সাজিয়েছে নিউজিল্যান্ড। স্কোয়াড এরকম-

কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেট কিপার), লকি ফার্গুসান, মার্টিন গুপ্তিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নাসিম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি। এবারের টি-টোয়েন্ট বিশ্বকাপ যাতে হাতছাড়া না হয় তার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে মানসিকভাবে প্রস্তুত কিউয়িরা।

উল্লেখ করা যেতে পারে, টি-টোয়েন্ট বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলিদেরও জার্সি বদল করা হয়েছে। তারাও নতুন জার্সি পরে মাঠে নামবে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়