চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ের পর প্রথম প্রকাশ্যে কুলদীপ-বংশিকা, সিঁদুরে রাঙা নববধূকে দেখে মুগ্ধ নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার পরেই নতুন জীবন শুরু করেছেন ভারতের তারকা বোলার কুলদীপ যাদব। ১৪ মার্চ উত্তরাখণ্ডের হিলস্টেশন, মুসৌরিতে বংশিকা চাড্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের পর এই প্রথম স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এসেছেন ভারতীয় টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কুলদীপের নববধূকে দেখে মুগ্ধ হয়েছেন আমজনতা।

বিয়ের পর নবদম্পতি কুলদীপ যাদব এবং বংশিকা স্বামী-স্ত্রী হিসেবে প্রথম জনসমক্ষে উপস্থিত হন। বিমানবন্দরে তাদের বাবা-মায়ের সঙ্গে ঐতিহ্যবাহী পোশাকে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে। সাদা টি-শার্ট, কালো বটম এবং গলায় লাল শাল জড়িয়ে ছিলেন কুলদীপ। অন্যদিকে বংশিকাকে দেখা গিয়েছে সূক্ষ্ম সোনার জরির কাজে নির্মিত লাল সালোয়ার-স্যুটে নববধূর বেশে। গায়ে ছিল হালকা গয়না ও এক মাথা সিঁদুরে অন্য রূপে ধরা দিয়েছেন বংশিকা। 

আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই কয়েক কোটির ফেরারি কিনলেন হার্দিক, সফরসঙ্গী কে জানেন?

জানা গিয়েছে, ছোট থেকেই একে অপরকে চেনেন বংশিকা এবং কুলদীপ যাদব।  দু’জনেই কানপুরের শ্যামনগর এলাকায় প্রতিবেশী ছিলেন।  কুলদীপ যাদব এবং বংশিকা চাড্ডার বাগদান ২০২৫ সালের  ৪ জুন  লখনউতে সম্পন্ন হয়েছিল। সেই অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরাই উপস্থিত ছিলেন। তারপরেই এবার তাঁরা সামাজিক বিয়ে সারলেন।  জীবন বীমা নিগম (LIC)-এ প্রশাসনিক বা ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত রয়েছেন বলে খবর। বংশিকা ব্যক্তিগত জীবন নিয়ে খুব খোলামেলা নন । তিনি আড়ালে থাকতে  পছন্দ করেন।  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ