Paris Olympics 2024: ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ নাইজেরিয়ার বক্সার  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সের শুরুতেই চাপে পড়ল নাইজেরিয়া।  অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘন করার অপরাধে এবার অলিম্পিক্স থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল নাইজেরিয়ান বক্সার সিনথিয়া ওগুনসেমিলোরকে। কারণ, ডোপিং পরীক্ষায় তাঁর শরীরে মিলেছে নিষিদ্ধ ফিউরোসেমাইড। এটিকে ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সি ‘diuretics and masking agents’ –এর অধীনে  শ্রেণিবদ্ধ করেছে।  ইতিমধ্যেই ২২ বছর বয়সী এই বক্সারকে তা জানান হয়েছে।

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের একদিন আগে বৃহস্পতিবার ডোপিং পরীক্ষা হয়েছিল। শনিবার ওয়ার্ল্ড অ্যান্টি–ডোপিং এজেন্সির তরফে সামনে আসে রিপোর্ট । আর তখনই জানা যায় নাইজেরিয়ান বক্সারের শরীরে রয়েছে ফিউরোসেমাইড। এই প্রসঙ্গে সংস্থার তরফে জানান হয়েছে, ‘অ্যাথলিটকে বিষয়টি নিয়ে  অবহিত করা হয়েছে। তবে তা সমাধান না হওয়া পর্যন্ত তিনি  সাময়িক বরখাস্ত থাকবেন ।‘ তবে এই নিয়ে বক্সারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার অলিম্পিকে অভিষেক হওয়ার কথা ছিল  ২২ বছর বয়সী সিনথিয়া ওগুনসেমিলোরের। তারআগেই তাঁকে নিষিদ্ধ করা হয়। শুধু নাইজেরিয়ান বক্সার নয়, নিষিদ্ধ হয়েছেন আরও দুই অ্যাথলিটক। ITA  তরফে শুক্রবার ঘোষণা করেছে যে ইরাকি জুডোকা সাজ্জাদ সেহেন এবং ডোমিনিকান ভলিবল খেলোয়াড় লিসভেল ইভ মেজিয়াকে বরাখাস্ত করা হয়েছে। কারণ, তাদের শরীরে মিলেছে অ্যানাবলিক স্টেরয়েড ।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়