খ্যাতির শীর্ষে পৌঁছেছি বলেই এখন আর পয়সা নিয়ে ভাবি না: নিখাত

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমানে ভারতের মহিলা বক্সারদের মধ্যে তিনি অন্যতম। তিনি হলেন নিখাত জারিন। খেলো ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে গিয়ে নিখাত বলেন, যবে থেকে আমি দেশের শীর্ষ বক্সার হিসেবে পরিচিতি লাভ করেছি, তখন থেকেই আমি আর পয়সা নিয়ে চিন্তা করি না।

মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় মহিলা বক্সারটি আরও বলেন, আমি যখন কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করি, তখন আমার একটাই লক্ষ্য থাকে কিভাবে আমি শীর্ষস্থান আরোহণ করে দেশকে পদক এনে দিতে পারবো।

এরপরই নিখাত ফিরে যান তাঁর ছোটবেলার দিনগুলিতে। সেই দিনগুলি সম্বন্ধে বলতে গিয়ে নিখাত বলেন, ছোটবেলায় যখন আমি বক্সিং খেলা শুরু করি, সেই সময় আমার প্রতিযোগিতায় যাওয়ার মতো পয়সাও থাকতো না। বর্তমানে খেলোয়াড়দের আর সেটা চিন্তা করতে হয় না। কারণ প্রধানমন্ত্রীর খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে জাতীয় স্তরে সফল খেলোয়াড়দের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। এবং এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। যা খেলোয়াড়দের ভালো খেলতে অবশ্যই প্রেরণা যোগায়।

আরও জানতে পড়ুন: সুপার কাপ জয়ের পুরো কৃতিত্ব ছেলেদের দিলেন ক্লিফোর্ড

নিখাত আরও বলেন, প্রত্যেক খেলোড়ারের একটা বাজে সময় আসে। আমিও তার ব্যতিক্রম নই। তবে আমি আমার আঘাতের সময়টা ভুলিনি। তার মধ্যেও আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম কি করে আবার বক্সিং-রিং ফিরে আসা যায়। এবং সেই কঠিন সময়টা আমি অতিক্রম করে আজ আবার বক্সিংয়ের রিং-এ সফলভাবে ফিরে এসেছি। আমার এই ফিরে আসা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন।

এবং সব শেষে নিখাত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশের খেলোয়াড়দের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে নামার আগে যোভাবে উৎসাহ দেন সেইজন্য তাঁর প্রশংসাও করেন নিখাত।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান