অমিত শাহের সঙ্গে ‘গোপন সমঝোতা’র অভিযোগ খারিজ বজরং পুনিয়ার

শনিবার রাতে আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিক-সঙ্গীতা ফোগতরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। কিন্তু শনিবার রাতে আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন বজরং পুনিয়া-সাক্ষী মালিক-সঙ্গীতা ফোগতরা। আর ওই বৈঠকের পরেই কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার ঘোষণা করেছিলেন তিন কুস্তিগীর। আর তার পরেই জল্পনা শুরু হয়, তবে কী রাতের অন্ধকারে কোনও গোপন সমঝোতা করেছেন সাক্ষীরা?  সোমবার বিকেলেই ওই অভিযোগ খারিজ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন ভিনেশ ফোগত-সাক্ষী মালিকরা। কিন্তু তাতে জল্পনা থামেনি।

তাই মঙ্গলবার ফের মুখ খুলেছেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চলা আন্দোলনের নেতৃত্বে থাকা বজরং পুনিয়া। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘অমিত শাহের সঙ্গে কোনও গোপন সমঝোতা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, তদন্ত চলছে। আইন নিজের পথেই চলবে। সরকারের পক্ষ থেকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও আশ্বাস দেওয়া হয়নি। উল্টে বিষয়টি নিয়ে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। তাই আন্দোলন বন্ধ করার কোনও প্রশ্নই নেই। বরং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সে বিষয়ে আলোচনা চলছে।’

অমিত শাহের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়ে পুনিয়া বলেন, ‘শনিবার রাতের বৈঠক নিয়ে আমরা একটি শব্দও বলিনি। উল্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই বৈঠকের খবর ফাঁস করা হয়েছে।’

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি