চাকরি নেই, অভাবের তাড়নায় আত্মঘাতী জাতীয়স্তরের কবাডি খেলোয়াড়

অনেক প্রচেষ্টা করেও মেলেনি একটা চাকরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক প্রচেষ্টা করেও মেলেনি একটা চাকরি। যার ফলে পরিবারের অভাব-অনটন দূর করতে পারেননি জাতীয়স্তরের কবাডি খেলোয়াড় ভানুমতী। তাই বাধ্য হয়ে মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিল সে। গত মঙ্গলবার রাতে নিজের বা়ড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় তামিলনাড়ুর এই ক্রীড়াবিদ। রাতে পরিবারের সদস্যরা হাসাপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, চাকরি না পাওয়া এবং পারিবারিক অভাবের জন্য দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ভানুমতী। তাঁর বাবা হলেন ধর্মরাজ একজন সবজি বিক্রেতা। কোনও মতে সংসার চালাতেন তিনি।

নিজের ঘরে ঝুলন্ত পাওয়া যায় ভানুমতীর দেহ। তারপর তড়ি-ঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই সে মারা গিয়েছিল। তবে ইতিমধ্যেই পুলিশ জাতীয়স্তরের এঙ্গই কবাডি খেলোয়াড়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, তাঁর ফোন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। বছর ২৫-এর ভানুমতী জেলা, রাজ্য এবং জাতীয় স্তরের বেশ কয়েকটি কবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। আর সেখানে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন তিনি।

ভানুমতীর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে সংসারে অভাব-অনটন এবং মানসিক অবসাদকে দেখছে পুলিশ। সেই সঙ্গে জোরকদমে তদন্তও শুরু করে দিয়েছে তারা। পরিবারের সকলকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ আধিকারিকরা। আর জাতীয়স্তরের কবাডি খেলোয়াড়ের হঠাৎ এই আত্মহত্যা করার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার