ওয়ানিন্দু হাসারঙ্গাকে ফের নির্বাসনে পাঠাল আইসিসি, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবসর ভেঙে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে ঠাঁই পেয়েছিলেন লেগ স্পিনার। কিন্তু কপাল মন্দ ২৬ বছর বয়সী তরুণ ক্রিকেটারের। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে কটাক্ষ করায়  আইসিসির শাস্তির কোপে পড়তে হয়েছে হাসারঙ্গাকে। ফলে টাইগারদের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার লেগ স্পিনারের।

গত বছরের অগস্টে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন হাসারঙ্গা। দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেলার পরে তাঁর অবসরের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। কিন্তু সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয় তাতে হাসারঙ্গার নাম ছিল। অর্থা‍ৎ অবসর ভেঙে ফের টেস্ট খেলার কথা ছিল তরুণ লেগ স্পিনারের। কিন্তু তা ভেস্তে গেল।

গত সোমবার বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভনীয় আচরণের জন্য আইসিসির শাস্তির কোপে পড়তে হয়েছে হাসারঙ্গাকে। ইনিংসের ৩৭তম ওভারে রিশাদ হোসেনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিল শ্রীলঙ্কা। কিন্তু তাতে সাড়া দেননি আম্পায়ার। ওভার শেষে আম্পায়ারের হাত থেকে নিজের ক্যাপ ছিনিয়ে নেন হাসারাঙ্গা। এমনকি আম্পায়ারিং নিয়ে কটাক্ষও করেন। আচরণবিধি ভঙ্গের দায়ে আইসিসির পক্ষ থেকে হাসারঙ্গার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট পেলেন শ্রীলঙ্কার স্পিনার। আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসাবে গণ্য হবে। নিয়ম অনুযায়ী, চার নিষেধাজ্ঞা পয়েন্ট পাওয়ায় দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে কিংবা চারটি একদিনের ম্যাচে নির্বাসিত হওয়ার কথা ছিল হাসারঙ্গার। যেহেতু আগে টেস্ট সিরিজ রয়েছে, তাই হাসারঙ্গা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন না। হাসারঙ্গার পাশাপাশি শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিজকে শাস্তি দিয়েছে আইসিসি। ২.১৩ ধারা ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। 

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ