সৌরভ নয়, বিসিসিআইকে চালায় বিজেপি সরকার, বিস্ফোরক মন্তব্য এহসানের

পিসিবি-র এই প্রাক্তন চেয়ারম্যানের মন্তব্যে রীতিমতো শোর-গোল পড়ে গিয়েছে ক্রিকেটমহল জুড়ে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআইকে কড়া ভাষায় আক্রমণ করে বসলেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান এহসান মানি। তাঁর দাবি, সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, বিসিসিআইকে বিজেপি চালায়। পিসিবি-র এই প্রাক্তন চেয়ারম্যানের মন্তব্যে রীতিমতো শোর-গোল পড়ে গিয়েছে ক্রিকেটমহল জুড়ে। রামিজ রাজার আগে মানিই ছিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় নামে কেউ থাকলেও, বিসিসিআই পুরোপুরি বিজেপি সরকারের ইশারায় চলে। কেউ কি কখনও ভেবে দেখেছেন বোর্ডের সেক্রেটারি কে? মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ (অরুন ধুমাল) নিজেও বিজেপি ঘনিষ্ঠ’।

২০১২-১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলে ছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতে এসে টি-২০ এবং ওয়ান ডে ম্যাচ খেলে গিয়েছিল পাক দল। তারপর থেকে এখনও পর্যন্ত ২২ গজে কেবল মাত্র আইসিসি-র টুর্নামেন্টগুলিতেই মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বারবার দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত করার চেষ্টা করলেও রাজনৈতিক এবং কূটনৈতিক সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। আর জন্য বিসিসিআইয়ের ওপর ভীষণ ক্ষিপ্ত এহসান মানি।

পিসিবি-র প্রাক্তন চেয়ারম্যান জানান, ‘আমি চেয়ারম্যান থাকাকালীন একটা বিষয়ে স্পষ্ট ছিলাম সেটা হল ভারত যদি মনে করে খেলবে তাহলে পাকিস্তানে এসে খেলতে হবে। আমরা কেন সর্বদা ওদের পিছনে দৌড়ব, এটা একেবারেই উচিত নয়। ওরা যদি খেলতে রাজি থাকে, তাহলে আমরাও খেলতে রাজি’।

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের