চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ৫০ বছরের পুরনো রেকর্ড ছুঁলেন জোকার

নিজস্ব প্রতিনিধি: ইউএস ওপেনের ফাইনালে রুশ টেনিস তারকা দানিল মেদভেদেভকে  হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম পকেটে পুরলেন নোভাক জোকোভিচ। আর সেই সঙ্গে ৫০ বছর ধরে অক্ষত থাকা মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল  ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচকে হারিয়ে শিরোপা পকেটে পুরেছিলেন রুশ টেনিস তারকা মেদভেদেভ। রবিবার তার বদলা নেওয়ার জন্যই যেন কোর্টে নেমেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। তাছাড়া ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ৫০ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ছোঁয়ারও হাতছানি ছিল জোকারের কাছে। প্রথম সেটে কার্যত উড়িয়ে দেন প্রতিপক্ষকে। কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মেদভেদেভ। হেরে যান ৩-৬ গেমে।

কিন্তু দ্বিতীয় সেটে টেনিস দুনিয়ার সেরা তারকার বিরুদ্ধে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন রুশ টেনিস তারকা। জোকোভিচ ও মেদভেদেভ-কেউই কারও কাছে হারতে রাজি ছিলেন না। ফলে দুই তারকার লড়াই স্থায়ী হয় ১ ঘন্টা ৪৪ মিনিটের মতো। শেষ পর্যন্ত হার মানতে হয় মেদভেদেভকে।  ৭-৬ (৭-৫) গেমে হেরে যান দ্বিতীয় সেট। ফলে মানসিকভাবে খানিকটা ভেঙ্গে পড়েন। তাই তৃতীয় সেটে তেমন লড়াই দিতে পারেননি। হাসতে-হাসতেই ৬-৩ গেমে জেতেন জোকোভিচ। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ছুঁয়ে ফেলেন মার্গারেট কোর্টকে। এ নিয়ে চলতি বছরের চার গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতার তিনটিতেই জয়ী হলেন সার্বিয়ান টেনিস তারকা। শুধু উইম্বলডন ফাইনালে হেরে গিয়েছিলেন। ইতিহাস গড়ার পরে বাকরুদ্ধ কণ্ঠে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আমি কখনও ভাবিনি এতদূর আসতে পারব। তবে কয়েক বছর ধরে মনে হচ্ছিল ইতিহাস গড়ার চেষ্টা করা যেতে পারে।’

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ