চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন জকোভিচ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা টিকা ছাড়া অস্ট্রেলিয়ায় ঢুকে বিপাকে পড়েছিলেন বিশ্ব টেনিসের কিংবদন্তি তারকা নোভাক জকোভিচ। কিন্তু মঙ্গলবার সুখবর পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।  করোনার টিকা না নেওয়া সত্বেও উইম্বলডন খেলতে বাধা রইল না তাঁর। মঙ্গলবার বিশ্ব টেনিসের অন্যতম অভিজাত প্রতিযোগিতা উইম্বলডনের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড ক্লাবের মুখ্য আধিকারিক স্যালি বোল্টন জানিয়েছেন, ‘করোনা টিকা ছাড়াই উইম্বলডনে খেলতে পারবেন সার্বিয়ান তারকা।’

আগামী ২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন প্রতিযোগিতা। শুরু আগেই অবশ্য বিতর্কের মুখে পরেছে বিশ্বের অন্যতম অভিজাত প্রতিযোগিতা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরু করায় রাশিয়া ও বেলারুশের টেনিস তারকাদের প্রতিযোগিতায় যোগদান নিষিদ্ধ করেছে ব্রিটেন সরকার। ফলে চলতি বছরের প্রতিযোগিতা অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন টেনিস প্রেমীরা।

করোনা টিকা না নেওয়ায় বিশ্ব টেনিসের এক নম্বর তারকা নোভাক জকোভিচ (জোকার নামেই যিনি অনুরাগীদের কাছে পরিচিত) উইম্বলডন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। গত জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে বিপাকে পড়েছিলেন সার্বিয়ান তারকা। করোনা টিকা না নিয়ে প্রবেশ করায় অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছিল ৩৪ বছর বয়সী টেনিস তারকাকে। শেষ পর্যন্ত তাঁকে দেশ থেকে বের করে দেওয়া হয়। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি তিনি। এদিন উইম্বলডনের আয়োজক সংস্থা অল ইংল্যান্ড ক্লাবের মুখ্য আধিকারিক স্যালি বোল্টন সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবাই করোনার টিকা নিন। কিন্তু করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক করতে চাই না। তাই জকোভিচের অংশ নেওয়ার বিষয়ে কোনও অনিশ্চিয়তা নেই।’    

Published by:

Share Link:

More Releted News:

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ