Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

খেলার ফল ৭-৫, ৬-১ ও ৬-২। জোকারের কাছে দাঁড়াতেই পারেননি পল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অদম্য ইচ্ছেশক্তির কাছে চোট যে কিছুই নয়, শুক্রবার আরও একবার প্রমাণ করলেন টেনিস দুনিয়ার রাজা নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সেমিফাইনালে অনামী মার্কিন খেলোয়াড় টমি পলকে হেলায় হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। খেলার ফলাফল ৭-৫, ৬-১ ও  ৬-২। জোকারের গতি আর সার্ভিসফুল পাওয়ারের কাছে দাঁড়াতেই পারেননি মার্কিন প্রতিপক্ষ। এদিনও চোট নিয়ে যেভাবে খেলেছেন সার্বিয়ান তারকা তাতে স্পষ্ট বিশ্বের অন্যতম নামী প্রতিযোগিতা জিততেই এসেছেন।

গত বছর ভ্যাকসিন বিতর্কে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। যদি খেলতে পারতেন তাহলে কী হতো, বলা সম্ভব নয়। কিন্তু পরিসংখ্যান বলছে, ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেনে র কোনও ম্যাচে হারেননি। এদিন সেমিফাইনালে নামতে গিয়ে নিজের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখার যে লক্ষ্য ছিল জোকারে, তা তাঁর খেলাতেই স্পষ্ট। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৭ ম্যাচ জিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন টেনিস সার্কিটের রাজা।

এদিন মেলবোর্নে পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে জোকারের সঙ্গে সমানে টক্কর দিয়েছিলেন টমি পল। হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রথমে সেটে ৭-৫ গেমে জেতেন জোকোভিচ। আর প্রথম সেট জেতার পরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন টেনিস সার্কিটের রাজা। পরের দুই সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড্ড অসহায় লাগছিল জোকারের প্রতিপক্ষকে। শেষ পর্যন্ত ৬-১ ও ৬-২ সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নেন সার্বিয়ান টেনিস তারকা। শিরোপা জেতার লক্ষে রবিবার স্তেফানো সিৎসিফাসের মুখোমুখি হবেন জোকোভিচ।

 

 

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের